SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১৫ ও ১৬ নভেম্বর কলকাতায় বিশেষ ট্রাফিক বিধি! কোন রাস্তায় গাড়ি চলবে না? কোথায় পার্কিং, ওয়ান ওয়ে?

Kolkata Traffic Advisory: ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা এবং ১৬ নভেম্বর ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত জারি থাকবে বিশেষ ট্রাফিক বিধি। কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, কোথাও পার্কিং নিষিদ্ধ এবং কয়েকটি রাস্তায় ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু থাকবে। জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

Written By Debasmita Das
Published: Nov 14, 2026, 08:35 AM IST | Updated: Nov 14, 2026, 11:21 AM IST
Join

অয়ন ঘোষাল: ছট পুজো ঘিরে বিশেষ নজর শহরের একাধিক রাস্তায়। ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা এবং ১৬ নভেম্বর ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় করা হবে যান চলাচল নিয়ন্ত্রণ।

গাড়ি চলাচল বন্ধ

ঘাটের দিকে যাওয়ার সব বড় রাস্তায় গরুর গাড়ি, ট্রাম, রিকশা, ভ্যান, সাইকেল চলবে না। ছটের সঙ্গে যুক্ত নয় এমন মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে পারবে না। রানি রাসমণি অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বাগবাজার স্ট্রিট, বিধান সরণি, সোভাবাজার স্ট্রিট, জি এস বোস রোড, কুষ্টিয়া রোড, ঝিল রোড, এইচএল সরকার রোড, রায়পুর রোড, রাজা এসসি মল্লিক রোড, এনএসসি বোস রোড, ব্রিক ফিল্ড রোড, বাঁশদ্রোণী, নস্কর হাট রোড, মুকুন্দপুর রোড, সন্তোষপুর, করুণাময়ী ঘাট রোড, মতিলাল গুপ্ত রোড, নিউ গড়িয়া স্টেশন রোড, পিকনিক গার্ডেন রোড, গার্ডেন রিচ রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড।

আরও পড়ুন, বিতর্কে নামী বিরিয়ানি আউটলেট! 'কোনও দিন-ই মন্দির ছিল না, জমির মালিকও আমরা নই'

পার্কিং ও লোক নামানো সম্পূর্ণ নিষেধ

ডাফরিন রোড, মেয়ো রোড, কিংসওয়ে, রেড রোড, অকল্যান্ড রোড, R R অ্যাভিনিউ, এসপ্ল্যানেড, গভর্নমেন্ট প্লেস, কিডারপুর রোড, সেন্ট জর্জেস গেট রোড, প্ল্যাসি গেট রোড, বীডন স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোড, নিমতলা ঘাট স্ট্রিট, সোভাবাজার স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, স্ট্র্যান্ড ব্যাংক রোড, পর্ণশ্রী, পাটুলি কানেক্টর, পঞ্চসায়র রোড, গড়িয়া মোড়, G S বোস রোড, ঝিল রোড, মুকুন্দপুর রোড, VIP নগর রোড, গার্ডেন রিচ রোড, সুভাষ সরোবর এলাকা, মিরবাহার ঘাট স্ট্রিট। এই রাস্তায় গাড়ি দাঁড় করানো, লোক নামানো, মাল তোলা-নামানো যাবে না।

ছটের গাড়ির পার্কিং 

মহর্ষি দেবেন্দ্র রোড, স্ট্র্যান্ড রোড নর্থ, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, ময়দান কার পার্কিং, কেভিভি অ্যাভিনিউ, বাগবাজার দুর্গা পুজো মাঠ, প্রামাণিক ঘাট রোড, সার্বমঙ্গলা ঘাট রোড, রবীন্দ্র সরণি, গঙ্গাসাগর কমপ্লেক্স। ফেরার সময় সোভাবাজার স্ট্রিট ধরে পূর্ব দিকে ফিরবে।

ওয়ান-ওয়ে  (১৫ তারিখ দুপুর ২টা থেকে, ১৬ তারিখ ভোর ২:৩০ থেকে)

শোভাবাজার স্ট্রিট - পশ্চিম থেকে পূর্ব
বীডন স্ট্রিট - পূর্ব থেকে পশ্চিম
নিমতলা ঘাট স্ট্রিট - পূর্ব থেকে পশ্চিম
দুর্গা চরণ ব্যানার্জি স্ট্রিট - পূর্ব থেকে পশ্চিম
স্ট্র্যান্ড ব্যাংক রোড - দক্ষিণ থেকে উত্তর
স্ট্র্যান্ড রোড (উত্তর) - দক্ষিণ থেকে উত্তর

ছটের গাড়ি ঢুকতে পারবে না

পার্ক স্ট্রিট, শেকসপিয়র সরণি, বালিগঞ্জ সার্কুলার রোড, নিউ পার্ক স্ট্রিট, AJC বোস ফ্লাইওভার, পার্ক সার্কাস কানেক্টর, মা ফ্লাইওভার, লাউডন স্ট্রিট, রাউডন স্ট্রিট, শরৎ বোস রোড, কালীঘাট ব্রিজ, জিরাট ব্রিজ (৩.১৫ মিটার হাইট ব্যারিয়ার)।

আরও পড়ুন, পাড়ায় পাড়ায় পুলিসি নজরদারি এবার আরও স্মার্ট: নবান্ন সূচনা ‘পুলিস মিত্র’ অ্যাপের

কোথা থেকে গাড়ি ঘুরিয়ে দেবে? 

দক্ষিণ থেকে আসা গাড়ি - K P Road - J & N Island - বিজয় স্মারক হয়ে যাবে। হাজরা থেকে ছটের গাড়ি S P মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড দিয়ে যাবে। বিবেকানন্দ রোডের গাড়ি মানিকতলা / বিধান সরণি থেকে ঘুরিয়ে বীডন স্ট্রিটে পাঠানো হবে। ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, দমকল, পুলিm, NDRF, দুধ, সবজি, মাছ-ডিম, ওষুধ, অক্সিজেন, LPG, জলের ট্যাঙ্কার, ময়লা তোলার গাড়ি, শববাহী গাড়ি। পুলিস প্রয়োজনে যে কোনও রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দিতে পারবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES