SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'অশালীন' মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিসের ইনসপেকটর

Kolkata Police: গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ! শৃঙ্খলাভঙ্গের দায়ে কলকাতা পুলিসের এক অভিজ্ঞ ইনসপেকটরকে সাসপেন্ড করল লালবাজার।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 10, 2026, 12:28 PM IST | Updated: Nov 10, 2026, 12:39 PM IST
Join

বিক্রম দাস: হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'অশালীন' মন্তব্যের জের। সাসপেন্ড কলকাতা পুলিসের ইনসপেকটর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও হোয়াটস্যাপ গ্রুপের মধ্যে মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের নামে কুরুচিকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিসের ইনসপেকটর একলাখ এহমাদকে। সোমবার গভীর রাতে লালবাজারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়।

রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অত্যন্ত অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিসের এক ইনসপেকটরের বিরুদ্ধে। ঘটনার জেরে কড়া পদক্ষেপ করেছে লালবাজার। ওই অফিসারকে সাসপেন্ড করেছে লালবাজার। সোমবার গভীর রাতে লালবাজারের সদর দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিসের সমমর্যাদার আধিকারিকদের একটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সম্প্রতি সেই গ্রুপেই রাজ্য সরকারের প্রধানকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন ওই অভিজ্ঞ ওসি। গ্রুপটি অভ্যন্তরীণ হলেও সেই বিতর্কিত মন্তব্যের স্ক্রিনশট ও তথ্য দ্রুত উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নজরে চলে আসে। বিষয়টি নবান্ন এবং লালবাজারের শীর্ষ মহলের গোচরে আসতেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেন কলকাতা পুলিশের নগরপাল। অভিযোগের সত্যতা যাচাই করার পর সোমবার রাতেই তড়িঘড়ি ওই ইনসপেকটরকে পদ থেকে অব্যাহতি দিয়ে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি পদে থেকে এবং উর্দি পরে প্রশাসনের শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা সার্ভিস রুল-এর চরম লঙ্ঘন এবং পরিষ্কার অনুশাসনহীনতা।

উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল লালবাজার। পরপর এমন ঘটনার পর পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই কড়া পদক্ষেপের মাধ্যমে রাজ্য প্রশাসন ও পুলিশ হেডকোয়ার্টার বার্তা দিতে চাইছে যে, সোশাল মিডিয়া বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপেও পুলিশকর্মীদের বক্তব্য এবং আচরণের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন, মমতার বাড়িতে দিল্লি পুলিস; প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES