SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'যদি এই কাজ চালিয়ে যান, ফল ভালো হবে না', পাস জালিয়াতি কাণ্ডেও থ্রেট কালচার?

Jayeep Mukherjee: 'আপনাকে আমরা দেখে নেব, আগের সরকারকে লোককে বদনাম করছেন! ৮-১০ মিলে তেড়ে এসেছে মারতে'!

Written By Tanumoy Ghosal
Published: Nov 06, 2026, 08:06 PM IST | Updated: Nov 06, 2026, 08:13 PM IST
Join

অয়ন ঘোষাল: পাস জালিয়াতি কাণ্ডেও থ্রেট কালচার? অভিযোগ দায়েরের পর হুমকি! লালবাজারে চিঠি দিলেন অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়। সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। জি ২৪ ঘণ্টাকে জয়দীপ জানিয়েছেন, আমি কলকাতা পুলিসকে লিখেছি আমার নিরাপত্তা ব্যাপারে। এরপর ওরা নজরদারি করে, FIR'।

আরও পড়ুন: SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বিরাট সুযোগ! আবার জমা দিতে পারবেন এনুমারেশন ফর্ম, নিয়ম কী কী? জেনে নিন

বাঙালির প্রাণের পুজোতেও 'দুর্নীতি'। পাস বিক্রি করে হাজার টাকা আত্মসাত্‍! রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এখন পুলিসের হেফাজতে। তাঁর শাগরেদ মাস আর্টের কর্ণধার ধ্রুবজ্যোতি বসুকেও গ্রেফতার করেছে পুলিস। যাঁর অভিযোগে এই কেলেঙ্কারি পর্দাফাঁস হল, তিনি জয়দীপ মুখোপাধ্যায়। বেহালা নূতন দলের সম্পাদক, ফোরাম ফর দুর্গাপুজোর সভাপতি। ইন্দ্রনীলের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তিনিই।

জয়দীপের অভিযোগ, 'বেহালার নূতন দল, দশমীর দিন সকাল বেলা তখন সাড়ে তিনটে বাজে, খুবই পরিচিত সন্দীপন বন্দ্য়োপাধ্যায়, সন্দীপনদা, দেখতে পেয়েই আমি ক্লাবে হঠাত্‍ করেই আপনি এটা করেছেন, ক্লাবগুলিকে ফাঁসিয়ে দিলেন! ক্লাবকে ফাঁসাব? আমার FIR তো ইন্দ্রনীল সেন, ধ্রুবজ্যোতি বসু এবং এই মেম্বারদের বিরুদ্ধে, আমি তো কলকাতার দুর্গাপুজো ফাঁসিয়ে দিইনি। না আপনাকে আমরা দেখে নেব, আগের সরকারকে লোককে বদনাম করছেন! ৮-১০ মিলে তেড়ে এসেছে মারতে'!

এখানেই শেষ নয়। জয়দীপের আরও অভিযোগ, 'একটি বিচারাধীন বিষয়, তখন বেহালা ঠাকুরপুকুরের এসবি ক্লাবে অজয় মজুমদার, সঞ্জয় মজুমদার বলে বেড়াচ্ছে, ধ্রুবজ্যোতি বসুকে জয়দীপ মুখোপাধ্যায় কিছুই করতে পারবে না। ও অনেক বড় লোক। ওদের কাছে সব প্রমাণ আছে'।

আরও পড়ুন: রাজ্যের ৭ম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট: কোন কর্মীদের ভাগ্য খুলছে নতুন বেতন কমিশনে? অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বড় চমক

এদিকে কসবায় ইন্দ্রনীল সেনের বাড়িতে পুলিস। প্রাক্তন মন্ত্রীকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। সম্প্রতি দুর্গাপুজোর পাস কেলেঙ্কারিতে হাজিরা দেওয়ার পর সিজিও কমপ্লেক্সে থেকে বেরোতেই গ্রেফতার করা হয় ইন্দ্রনীলকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES