২৪ ঘন্টাও কাটল না, কলকাতা পুরসভা থেকে 'সরলেন' বীর সাভারকর, শ্যামাপ্রসাদ! হঠাত্ কী হল?
ইতিহাসে প্রথম। গতকাল মঙ্গলবারই কলকাতা পুরসভায় কাউন্সিলরস ক্লাবে টাঙানো হয়েছিল বীর সাভারকরের ছবি। জায়গা পেয়েছিলেন শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই, এমনকী রাণা প্রতাপ সিং, লক্ষ্মীবাঈও!
রক্তিমা দাস: ২৪ ঘন্টাও কাটল না। কলকাতা পুরসভা থেকে 'সরলেন' বীর সাভারকর, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়! কাউন্সিলরস ক্লাবে যে ছবি টাঙানো হয়েছিল, তা খুলে ফেলা হল। কেন? তা নিয়ে অবশ্য পুরসভার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়।
আরও পড়ুন: বদলের বাংলায় প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর! হোগলা পাতার ছাউনির পরিবর্তে... কলকাতা থেকে হেলিকপ্টার
ইতিহাসে প্রথম। গতকাল মঙ্গলবারই কলকাতা পুরসভায় কাউন্সিলরস ক্লাবে টাঙানো হয়েছিল বীর সাভারকরের ছবি। জায়গা পেয়েছিলেন শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই, এমনকী রাণা প্রতাপ সিং, লক্ষ্মীবাঈও! কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই দানা বেঁধেছিল বিতর্ক। পুরসভার সিদ্ধান্তে আপত্তি তুলেছিল বিরোধীরা।
সিপিএম নেতা, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, 'কলকাতাকে কলঙ্কিত যে প্রচেষ্টা, তাতে সবচেয়ে কলঙ্কজনক একটি পদক্ষেপ। কলকাতা পুরসভার যে পরিচালন ব্য়বস্থা, তখন স্বাধীনতা সংগ্রামী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। সুভাষচন্দ্র বসু চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন। পরবর্তীকালে মেয়র হয়েছেন। চিত্তরঞ্জন দাস মেয়র ছিলেন,যতীন সেনগুপ্ত মেয়র ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতীক ছিল কলকাতা পুরসভা। আজকে সেই কলকাতা পুরসভাকে কলঙ্কিত করা হচ্ছে। সাভারকরের প্রতিকৃতি কলকাতা পুরসভায় থাকবে! এটা যারা করছেন, তারা কলকাতার ইতিহাস জানেন না। প্রকৃতপক্ষে কলকাতাবাসীকে লজ্জিত করলেন, অপমানিত করলেন'। এরপরই আজ, বুধবার খুলে ফেলা হল বীর সাভারকর, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি।
রাজ্য পালাবদলের পর কলকাতা পুরসভায় এখন প্রশাসক। ডিমিলিটেশন জটিলতা আটকে যখন গিয়েছে ভোট, তখন পুরসভাকে নতুন করে সাজিয়ে তোলার উদ্য়োগ নিয়েছে সরকার। ডিমিলিটেশনের পর ১৪৪ থেকে ওয়ার্ড সংখ্যা বেডে হয়েছে ২০৯। ২০৯ কাউন্সিলরের কথা মাথা রেখেই এই উদ্য়োগ। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে পুরসভার কাউন্সিলর ক্লাবে বসানো হচ্ছে মণীষীদের প্রতিকৃতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)