SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কেন মৃত্যু ১১-র পবনের? ময়নাতদন্তের রিপোর্টে একদম স্পষ্ট লেখা মৃত্যুর কারণ

Calcutta Medical College Child death: ইনজেকশনের বিষক্রিয়ার তত্ত্ব খারিজ! কলকাতা মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় মোড় ঘোরানো আপডেট। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, ইনজেকশনের বিষক্রিয়ায় নয়, স্বাভাবিক রোগেই মৃত্যু হয়েছে পবন যাদবের। কলকাতা মেডিক্যাল কলেজে পবন যাদবের মৃত্যুর প্রাথমিক ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই শুরু নতুন বিতর্ক।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 27, 2026, 02:23 PM IST | Updated: Oct 27, 2026, 02:30 PM IST
Image Credit: কলকাতা মেডিক্যালে মৃত্যু ১১ বছরের পবন যাদবের
Join

অয়ন শর্মা: সামনে এল কলকাতা মেডিক্যাল কলেজে ১১ বছরের পবন যাদবের মৃত্যুর কারণ। কলকাতা মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। যে রিপোর্টে উল্লেখ, কোনও ইনজেকশনের বিষক্রিয়ার চিহ্ন নেই। মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। স্বাভাবিক রোগে আক্রান্ত হওয়ার ফলেই মৃত্যু হয়েছে ১১ বছরের পবন যাদবের। দেহের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে এবার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হবে।

ইনজেকশন দিতেই মৃত্যু!

প্রসঙ্গত, রবিবার নাবালকের মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল। মৃত নাবালকের বাড়ি হাওড়ার বি গার্ডেন এলাকায়। কলেজ স্ট্রিটে মামার বাড়িতে ঘুরতে এসেছিল পবন। সেখানেই হঠাত্‍ পেটে ব্যথা‌ হওয়ায়, রবিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় তাকে। অভিযোগ, এরপর পরিবারের অনুমতি ছাড়াই ওই নাবালককে ইঞ্জেকশন দেওয়া হয়। এই ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই রীতিমতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।

পরিবারের অভিযোগ

এই ঘটনায় পরিবার অভিযোগ করে, ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু ঘটে নাবালকের। ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্য়ু হয় পবনের। যেখানে বাড়ির লোক ওষুধ আনতে চলে গিয়েছে, সেখানে কেন পরিবারের অনুমতি ছাড়া ইঞ্জেকশন দেওয়া হল তাঁর ছেলেকে, প্রশ্ন তোলেন পবন যাদবের মা। এই ঘটনায় চিকিৎসকদের একাংশও দাবি করে যে, ইঞ্জেকশন দেওয়ার পর শকেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই নাবালকের। ওই শিশুর উপসর্গে র‌্যান্টাক আইএম ইঞ্জেকশন দেওয়ার ঘটনা স্বাভাবিক। কিন্তু সেই ইঞ্জেকশন দেওয়ার পর‌ই শকে চলে যায় রোগী। যা থেকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ও তার জেরেই মৃত্যু হয় ওই নাবালকের।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

এখন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট খারিজ করে দিচ্ছে ইনজেকশনে বিষক্রিয়ার তত্ত্বকে। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ, কোনও ইনজেকশনের বিষক্রিয়ার চিহ্ন নেই। মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। এখন দেখার এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি কী রিপোর্ট দেয়। প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে শিশুমৃত্যুর ঘটনায় গতকালই চার সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  শিশুরোগ বিভাগের অধ্যাপক রাকেশ মণ্ডলের নেতৃত্বে কমিটিতে রয়েছেন শিশুসার্জারি বিভাগের প্রধান সুজয় মৈত্র, কার্ডিয়োলজি বিভাগের ইমরান আহমেদ‌ এবং মেডিসিনের বিভাগের ডাক্তার সঞ্জয় মণ্ডল। প্রিন্সিপালকে রিপোর্ট জমা দেবে কমিটি।

আরও পড়ুন, 'আমার মাইয়াটারে কী আর খুঁজে পাব... যা হয়েছে ভালো হয়েছে,' এনকাউন্টার শুনেই কাঁদতে কাঁদতে বললেন গাইঘাটার নির্যাতিতার বাবা-মা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES