SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কলকাতায় বিমান হাইজ্যাক? টেক অফের আগেই পাইলট... বিরাট ঘটনা!

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে হাইজ্যাকের হুমকি চিরকুট! তীব্র চাঞ্চল্য। টেক অফের আগেই মেলে চিরকুট। প্রোটোকল মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 11, 2026, 12:44 PM IST | Updated: Nov 11, 2026, 12:52 PM IST
Join

সৌমেন ভট্টাচার্য: কলকাতায় বিমান হাইজ্যাক? কলকাতা থেকে টেক অফের আগে হাইজ্যাক অ্যালার্ট পাইলটের। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে দমদম বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার AI2772 (ভিস্তারা) বিমানটি কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল। টেক অফের আগেই বিমানের মধ্যে পাওয়া যায় একটি চিরকুট। যে চিরকুটে লেখা ছিল হাইজ্যাকের কথা। এরপরই পাইলট এটিসিকে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি এই মুহূর্তে আইসোলেশন বে-তে আনা হয়েছে।

হাইজ্যাক আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বিমান হাইজ্যাক আতঙ্ক! এয়ার ইন্ডিয়ার বিমানে চিরকুট ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2772 কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে ওঠার পর, বিমানের অভ্যন্তরে একটি 'রহস্যজনক' চিরকুট দেখতে পাওয়া যায়। যাতে বিমান হাইজ্যাকের কথা লেখা ছিল। বিমানের কেবিন ক্রু-রা বিমানটির টয়লেটের মধ্যে একটি চিরকুট পায়। যাতে লেখা ছিল বিমানটিকে হাইজ্যাক করা হতে পারে! বিষয়টি নজরে আসতেই পাইলট কোনও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে পুরো বিষয়টি জানান। পাইলটের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ নিরাপত্তা বাহিনী।

উদ্ধার চিরকুট

জরুরি ভিত্তিতে প্রটোকল মেনে বিমানটিকে তৎক্ষণাৎ যাত্রী-সহ আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটি নিরাপদ স্থানে পৌঁছানোর পর পরই শুরু হয় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং বিশাল পুলিশ বাহিনী বিমানটি ঘিরে ফেলে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। প্রত্যেককে ও তাঁদের ল্যাগেজ কড়া তল্লাশির মুখে পড়তে হয়। বিমানে ওই চিরকুট কীভাবে এল, কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা জানতে যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিমানের সিসিটিভি ফুটেজ।

বোমাতঙ্কের ইতিহাস

কোনও ভুয়ো হুমকি? নাকি দুষ্কৃতীদের ছড়ানো আতঙ্ক? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই আকস্মিক ঘটনার কারণে যদিও ওই বিমানের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাময়িকভাবে চাঞ্চল্যও ছড়ায় বিমানবন্দরে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে কলকাতা বিমানবন্দরে একাধিক বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছে। থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় আসা ইন্ডিগো বিমানের শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে "বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট" লেখা ছিল। অবতরণের পরই যাত্রীদের নিরাপদে নামিয়ে প্রোটোকল মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। তবে দীর্ঘ তল্লাশির পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।  

বিমানবন্দরের শৌচালয়ে চিরকুট উদ্ধার উদ্ধার হয়েছিল চিরকুট। টিস্যু পেপারে লিখে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল।  সাফাই কর্মীদের মাধ্যমে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ তৎপর হয়। বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড নিয়ে চিরুনি তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত সেটি ভুয়ো হুমকি বলেই প্রমাণিত হয় এবং কোনও বিস্ফোরক মেলেনি।  এর আগে ইমেলের মাধ্যমেও কলকাতা বিমানবন্দরে বোমা রাখার ভুয়ো হুমকি পাঠানোর ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন, শিয়ালদহ শাখায় আজও বাতিল একাধিক ট্রেন, রুট বদল ও যাত্রাপথ কাটছাঁট বহু ট্রেনের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES