SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কালীপুজো কাটতেই গ্যাস চেম্বার কলকাতা! বাজির বিষে দূষণ ছাড়াল দিল্লিকেও, গ্রেফতার ৯৫

কালীপুজোর পর গ্যাস চেম্বারে পরিণত হয়েছে কলকাতা ও হাওড়া। বাজির ধোঁয়ায় PM2.5 পৌঁছেছে ৩৫০-এর ঘরে। নিষিদ্ধ বাজি ফাটানো থেকে নিয়মভঙ্গের অভিযোগে গ্রেফতার ৩৪০-র বেশি।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 09, 2026, 02:14 PM IST | Updated: Nov 09, 2026, 02:28 PM IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্য়ায় ও বিক্রম দাস: কালীপুজো ও দীপাবলির রাত কাটতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। বাজির ধোঁয়ায় বাতাসে বেড়েছে ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটার বা অতি সূক্ষ্ম দূষিত কণার পরিমাণ। বিশেষ করে PM2.5-এর মাত্রা একাধিক এলাকায় পৌঁছেছে উদ্বেগজনক জায়গায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতার সল্টলেকে PM2.5-এর সূচক সর্বোচ্চ ৩৩৬, যাদবপুরে ৩২৬ এবং বালিগঞ্জে ৩২১-এ পৌঁছয়। ফোর্ট উইলিয়ামে ২৬৮, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় ২৬৫ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ২৩৩ রেকর্ড করা হয়েছে।

শুধু কলকাতা নয়, হাওড়ার ঘুসুড়িতে এই সূচক পৌঁছেছিল ৩৫০-এ। বেলুড়ে ৩১৩। অর্থাৎ শহর কলকাতার পাশাপাশি সংলগ্ন শিল্পাঞ্চলেও দূষণের প্রভাব স্পষ্ট। উল্লেখ্য, PM2.5 হল বাতাসে ভেসে থাকা আড়াই মাইক্রোমিটার বা তার চেয়ে ছোট অতি সূক্ষ্ম দূষিত কণা। শ্বাসের সঙ্গে এই কণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিবেশবিদদের আশঙ্কা, শীতের শুরুতে তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসের গতিবেগ কম থাকায় দূষিত কণা সহজে ছড়িয়ে পড়তে পারছে না। ফলে কালীপুজোর পরেও দূষণের রেশ বজায় থাকার আশঙ্কা।

কাল রাত ১২টা পর্যন্ত নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৯৫ জন গ্রেফতার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১৩১ কেজি নিষিদ্ধ বাজি। নিয়মভঙ্গের জন্য গ্রেফতার ২৪৬। পরিবেশবিদরা বলছেন, গতকাল একাধিক হাসপাতাল এমন কি শিশু হাসপাতালের মধ্যে পর্যন্ত pm২.৫-এর মাত্রা অনেক বেশি ছিল। কলকাতার কিছু কিছু জায়গায় দিল্লির দূষণমাত্রাকেও ছাড়িয়ে যায়। সল্টলেক, গড়ফা, যাদবপুর, বেহালা, টলিগঞ্জ, বিডন স্ট্রিট, বেলেঘাটা, মানিকতলা এলাকায় সব থেকে বেশি pm ২.৫ মাত্রা ছিল।

আরও পড়ুন, 'খুব খারাপ' ১,৩৩১ AQI! শ্বাসে বিষ! ভয়ংকর মারাত্মক বায়ুদূষণে ১৫ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES