SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কলকাতায় এবার ২৫০ কিমি লম্বা রিং রোড! কেমন হবে সেই রাস্তা? সুবিধা-ইবা কী?

'১৪ হাজার কোটি দিলাম। রাজ্য এটার ডিপিআর করুক। রাজ্য আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে এই কাজ করুক। DPR হলেই কাজ শুরু হবে'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 26, 2026, 17:49 IST | Updated: Nov 26, 2026, 17:57 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় শহরের ভোলবদল। কলকাতাতেও এবার রিং রোড! কোলাঘাটে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকরীর ঘোষণা,  '২৫০ কিমি লম্বা রিং রোড হবে।  ১৪ হাজার কোটি দিলাম।  রাজ্য এটার ডিপিআর করুক। রাজ্য আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে এই কাজ করুক। DPR হলেই কাজ শুরু হবে'।

আরও পড়ুন: ঋতব্রত তৃণমূল আর NCPI এবার একসঙ্গে? মুখ খুললেন রচনা, কী বললেন সাংসদ?

কী এই রিং রোড?

কলকাতা শহরকে বাইরে থেকে গোল করে ঘিরে একটা বড় রাস্তা হবে। শহরের ভেতরে না ঢুকেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যাবে।

কী লাভ?

হাওড়া থেকে উত্তর / দক্ষিণ ২৪ পরগনা যেতে আর কলকাতার ভেতরে ঢুকতে হবে না
ট্রাক, লরি, দূরপাল্লার গাড়ি শহরের বাইরে দিয়েই বেরিয়ে যাবে
শহরের ভেতরে যানজট, দূষণ কমবে। সময় বাঁচবে

কোন কোন এলাকা জুড়ূবে?

কলকাতা -হাওড়া-উত্তর ২৪ পরগনা-দক্ষিণ ২৪ পরগনা
কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাসন্তী হাইওয়ে, ডায়মন্ড হারবার রোড, সোনারপুর, বারুইপুর, আমতলা, মহেশতলা, গার্ডেন রিচ, বজবজের কাছে হুগলি নদীর উপর নতুন সেতু, ডানকুনি, পাঁচলা - এই সব করিডরকে জুড়ে দেওয়া হবে। গডকরি বলেন, 'পুণে-চেন্নাইয়ের মতো একই পিলারের উপর একাধিক স্তরে রাস্তা, নিচে সাধারণ রাস্তা, উপরে উড়ালপুল, তার উপরে মেট্রো - এমন মাল্টি-লেভেল পরিকাঠামোও ভাবা হচ্ছে'।

আরও পড়ুন:  ২৪ ঘণ্টাও কাটল না, কলকাতা পুরসভা থেকে 'সরলেন' বীর সাভারকর, শ্যামাপ্রসাদ! হঠাত্‍ কী হল?

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী আরও বক্তব্য, 'আমরা কলকাতার বিকাশ চাইছি, দিল্লি-এনসিআরের ধাঁচে। কলকাতাকে দূষণ ও যানজট মুক্ত করা হবে।   মেট্রো হবে, সাঁতরাগাছি এলিভেটেড করিডর হবে। গঙ্গাসাগর জোড়ার জন্যে স্পেশাল অনুমোদন দেব। আপনার ইচ্ছা আমি পূরণ করব। কলকাতা থেকে পেট্রাপোল চার লেনের অনুমোদন দিলাম। বীরভূমে ময়ূরাক্ষীর উপরে নয়া সেতুর অনুমোদন দিলাম'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES