SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১৬৩ স্থানে পুজোর বিশেষ ব্যবস্থা, নিশ্ছিদ্র নিরাপত্তা, ছটপুজোয় কলকাতায় ব্যাপক এবং বর্ণাঢ্য আয়োজন সরকারের

Chhat Puja: কলকাতা পুরসভা এবং কেএমডিএ-র যৌথ উদ্যোগে গঙ্গার ঘাট, পুকুর এবং অস্থায়ী জলাশয় মিলিয়ে শহরের মোট ১৬৩টি স্থানে পুজোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 14, 2026, 11:18 PM IST | Updated: Nov 14, 2026, 11:22 PM IST
Image Credit: ছটপুজো
Join

অয়ন ঘোষাল: বদলের বাংলায় ডাবল ইঞ্জিন সরকার ২০২৬ সালের ছট পুজো উপলক্ষে কলকাতা জুড়ে ব্যাপক এবং বর্ণাঢ্য আয়োজন করেছে। রাজ্য প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে নজিরবিহীন ও অভূতপূর্ব আয়োজন করা হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর সন্ধ্যার অর্ঘ্য এবং সোমবার ১৬ নভেম্বর সকালে ঊষার অর্ঘ্যকে কেন্দ্র করে পুণ্যার্থীদের সুবিধার্থে শহরের ঘাট ও জলাশয়গুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘাট ও বিকল্প জলাশয়ের প্রস্তুতি

১৬৩টি ঘাট ও জলাশয় প্রস্তুত করা হয়েছে।  কলকাতা পুরসভা এবং কেএমডিএ-র যৌথ উদ্যোগে গঙ্গার ঘাট, পুকুর এবং অস্থায়ী জলাশয় মিলিয়ে শহরের মোট ১৬৩টি স্থানে পুজোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশবান্ধব কৃত্রিম জলাশয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর পুণ্যার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিবর্তে গল্ফ গার্ডেনের কুমিরপুকুর, যোধপুর পার্ক, কুঁদঘাট ও বাঁশদ্রোণীসহ শহরের বিভিন্ন প্রান্তে ৫০টি বিশেষ পরিবেশবান্ধব ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে।

বর্ণাঢ্য সজ্জা এবং ঘাটের পরিচ্ছন্নতা। দইঘাট ও বাবুঘাট বাজা কদমতলা ঘাটের মতো প্রধান ঘাটগুলিতে কার্পেট বিছানো, গোলাপজল ছিটানো এবং জেট স্প্রে দিয়ে ঘাট পরিষ্কার রাখার মতো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাটে ঘাটে জল পর্যন্ত যাওয়ার রাস্তায় কার্পেট। বাতাসে স্প্রিঙ্কলার দিয়ে সুগন্ধি গোলাপ জল স্প্রে করার ব্যবস্থা। লাউড স্পিকারে ছট উৎসবের গান। ঘাটের প্রবেশ পথে সুসজ্জিত ফুলের গেট। কয়েকটি ঘাটে ছট থিমের গেট।

আরও পড়ুন-১৫ ও ১৬ নভেম্বর কলকাতায় বিশেষ ট্রাফিক বিধি! কোন রাস্তায় গাড়ি চলবে না? কোথায় পার্কিং, ওয়ান ওয়ে?

নিশ্ছিদ্র পুলিসি নিরাপত্তা

ভিড় সামলাতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তায় কলকাতা পুলিসের পক্ষ থেকে প্রায় ৩,৭০০ পুলিসকর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ঘাটগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্পিডবোটের নজরদারি থাকছে।

আনুষঙ্গিক পরিষেবা

প্রতিটি বড় ঘাট ও অস্থায়ী জলাশয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মহিলাদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুম, বায়ো-টয়লেট এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে ভ্রাম্যমাণ মিনি হাসপাতাল। পুলিশ সহায়তা বুথ। মোতায়েন থাকছে প্রশিক্ষিত ডুবুরি।

যান চলাচল ও রেল পরিষেবা

ছট পুজো উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ ঘাট সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES