SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দিল্লি, বারাণসী ঘুরে কলকাতায়! হোটেলে জার্মান নাগরিকের রহস্যমৃত্যু

লালবাজার সূত্রে খবর, মৃতের নাম টমাস মিন্টেন। বয়স ৬৭ বছর। দিন কয়েক আগে ধর্মতলায় একটি হোটেল উঠেছিলেন তিনি। রুমনম্বর ১৬০২।

Written By Zee 24 Ghanta Digital Desk
Published: Nov 23, 2026, 22:13 IST | Updated: Nov 23, 2026, 22:18 IST
Join

পিয়ালী মিত্র: শহরের নামী হোটেলে বিদেশি রহস্যমৃত্যু। ধর্মতলায় একটি হোটেলে পাওয়া গেল জার্মান নাগরিকের দেহ! ঠিক কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিস। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা! নতুন বছরেই বাড়ছে বাসের ভাড়া?

লালবাজার সূত্রে খবর, মৃতের নাম  টমাস মিন্টেন। বয়স ৬৭ বছর। দিন কয়েক  আগে ধর্মতলায় একটি হোটেল উঠেছিলেন তিনি। রুমনম্বর ১৬০২। হোটেল কর্তৃপক্ষে জানিয়েছে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করেও ওই জার্মান নাগরিকের কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্নিত ছিল না বলে খবর।

আরও পড়ুন: ৭০ বছরের অমীমাংসিত অঙ্ক সল্ভ করে টাইমের সেরা ১০০-র তালিকায় কলকাতার ছাত্রী; কে এই নীনা?

প্রাথমিকভাবে ভাবে যা খবর, ট্যুরিস্ট  ভিসা ভারতে এসেছিলেন টমাস। দিল্লি এবং বারাণসীতেও গিয়েছিলেন তিনি। ২৫ নভেম্বর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। পুলিস সূত্রে খবর, শহর ঘুরতে বেড়িয়ে অসুস্থ বোধ করার দুপুরে হোটেলে ফিরে আসেন ওই জার্মান নাগরিক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES