SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উনি এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন: মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা দিলীপ ঘোষের

Dilip Ghosh on Mamata Banerjee: আজ রামলীলা ময়দানে রাহুল গান্ধী-সহ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোণঠাসা হয়ে বিরোধী মঞ্চকে কীভাবে ব্যবহার করবেন মমতা? সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের নজর সেদিকেই। এই মর্মে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। কী বললেন তিনি?

Written By Soumitra Sen
Published: Nov 01, 2026, 02:22 PM IST | Updated: Nov 01, 2026, 02:28 PM IST
Join

নান্টু হাজরা: আজ রামলীলা ময়দানে রাহুল গান্ধী-সহ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোণঠাসা হয়ে বিরোধী মঞ্চকে কীভাবে ব্যবহার করবেন মমতা? সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের নজর সেদিকেই। এই মর্মে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। কী বললেন তিনি?

ইন্ডি জোট

উত্তরে দিলীপ ঘোষ বললেন, ইন্ডি জোট হারতে আরম্ভ করে, তখন আবার বোঝায়, আমরা আছি। আসন্ন কিছু রাজ্যে নির্বাচন আছে, তাই এমন চেষ্টা। আগে ডাকলেও ইন্ডি জোটে মমতা ব্যানার্জি যেতেন না। এখন উনি সবচেয়ে বেশি সক্রিয়।

সিজেপি-সাক্ষাৎ

সিজেপি নেতার সঙ্গে মমতার সাক্ষাৎ, কলকাতায় এসে আন্দোলনের ডাক-- এ প্রসঙ্গে দিলীপ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন। খড়কুটো ধরে বাঁচার চেষ্টা।

আলু

ভিন রাজ্যে আলু যাবে, যতদিন বিজেপি আছে, বললেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে কী মন্তব্য তাঁর? উত্তরে দিলীপ বলেন, 'আমরা শুরু করেছি। তবে মমতার সরকার বন্ধ করে দেওয়ায় মার্কেটটা নষ্ট হয়ে গিয়েছে। ওরা অন্য রাজ্য থেকে আলু তোলে। মার্কেট ফিরে পেতে সময় লাগবে।'

ভোট-হিংসা

ভোট-হিংসায় বিজেপি কর্মীদের পরিবারের একজনকে চাকরি। এ প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী জানান, প্রসেস শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করেছেন। পরিবারকে চাকরি দেওয়া হবে।

ভাতা

বিধবা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কী মত দিলীপ ঘোষের? দিলীপ ঘোষ জানান, সব ভাতা বাড়ানো হবে বলা হয়েছে। যোগ্য ও অযোগ্য বেছে তারপর দেওয়া হবে।

পুলিসকে হুমকি অভিষেকের

অভিষেকের হুমকি পুলিসকে, গিরিশ পার্ক থানায় মামলা দায়ের। এ প্রসঙ্গে দিলীপ জানান, এটা একটা অভ্যেসে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পুলিসকে ধমকালে রেয়াত করা হবে না!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES