বইপাড়ায় বই-যুদ্ধ! সম্মুখসমরে SFI-ABVP, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার
College Street clash: পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, দু'পক্ষের মধ্য়ে প্রাচীর হয়ে দাঁড়াতে হল পুলিস। ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটের মতো বন্ধ হয়ে গেল যান চলাচল।
অয়ন ঘোষাল ও বিক্রম দাস: বইপাড়ায় বই-যুদ্ধ। সম্মুখ সমরে SFI-ABVP। পুলিসের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়লেন ১ জন। কলেজস্ট্রিটে ধুন্ধমার।
আরও পড়ুন: 'বাংলা ইউপি হলে কী অসুবিধা? কারও সমস্যা হলে বাংলাদেশ চলে যাক; দরজা খুলে দেব', বিস্ফোরক দিলীপ
কলেজ স্ট্রিটে বই নিয়ে লড়াই। একে অপরকে এক ইঞ্জিও জমি ছড়াতে নারাজ SFI ও ABVP। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, দু'পক্ষের মধ্য়ে প্রাচীর হয়ে দাঁড়াতে হল পুলিস। ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটের মতো বন্ধ হয়ে গেল যান চলাচল।
কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেই বুকস্টল করেছে SFI। এদিন সকালে সেই বুকস্টলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সমর্থকরা। দাবি, ওই জায়গাতেই বুকস্টল করতে দিতে হবে তাদেরও। এই নিয়ে দু'পক্ষের মধ্য়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি এবং শেষে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একসময়ে SFI বুকস্টলের সামনে বই হাতে বসে পড়েন ABVP সমর্থকরা। পরিস্থিতি তখন রীতিমতো অগ্নিগর্ভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।
SFI নেতা সৃজন ভট্টাচার্য বলেন, 'ABVP-কে ধন্যবাদ SFI-র বুকস্টলকে জনপ্রিয় করে দেওয়ার জন্য, মানুষের কাছে আরও বেশি পৌঁছে দেওয়ার জন্য। কলেজ স্ট্রিট গোটা পৃথিবীর বইপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সামনে একটি ছাত্র সংগঠন বই নিয়ে বসেছে, তাতে যাদের গাত্রদাহ হচ্ছে, তারা লেখাপড়া থেকে কতদূরে, ভাবুন'। তাঁর স্পষ্ট কথা, তাদের যদি নিজস্ব কিছু থাকত, তাহলে তারা আরেকটা বুকস্টল নিয়ে বসত পাশে। তাদের বই আর SFI-র বইগুলি মধ্যে ছেলেমেয়েরা বেছে নিত। সেটা না করে যারা বইকে আক্রমণ করতে আসছে, আসলে তো বইকে আক্রমণ করছে না, বাংলার সুস্থতা, বাংলায় ঐতিহ্য সবটা আক্রমণ করছে'।
আরও পড়ুন: সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 'আকভান' কি যত সময় যাবে ততই ভয়ংকর হয়ে উঠবে? রইল ঝড়ের লেটেস্ট আপডেট
এর আগে, গতকাল মঙ্গলবার বুকস্টল করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করেছিল SFI সমর্থকরা। পুলিসের অনুমতি না থাকায় অবশ্য স্টল করতে পারেননি তাঁরা। এরপর আজ, বুধবার পুলিসের অনুমতি নিয়ে বুকস্টল করতেই মাঠে নামে ABVP-ও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)