SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উত্তপ্ত বাংলাদেশ; বিদেশমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ! '২ দিন সীমান্ত বন্ধ করলেই...', বিস্ফোরক শমীক

পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়া হচ্ছে। আমি জয়শঙ্করজিকে জানাব। এখানে অনেকের স্বজন থাকেন, তাঁরা বিচলিত। পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সঙ্গে কথা বলব। এখানে সীমা সুরক্ষিত'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 22, 2026, 22:25 IST | Updated: Nov 22, 2026, 22:31 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের অশান্ত বাংলাদেশ। 'অত্যন্ত বেদনার, উদ্বিগ্ন আমি', বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়া হচ্ছে। আমি জয়শঙ্করজিকে জানাব। এখানে অনেকের স্বজন থাকেন, তাঁরা বিচলিত। পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে  সঙ্গে কথা বলব। এখানে সীমা সুরক্ষিত'। জানান,  'যাঁরা মেডিকেল ভিসা নিয়ে আসছেন, তাঁরা চিকিৎসা পাবেন, সেটা ভারত সরকারের নিয়ম যা আছে সেটা মেনে' ।

আরও পড়ুন: বদলের বাংলায় ফের শিল্প সিঙ্গুরে! কীভাবে জমির ব্য়বস্থা? 'আমরা...' স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গর্জে উঠেছেন রাজ্য় বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট কথা, 'দুটো বর্ডার বন্ধ করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। কেন্দ্রীয় সরকার দায়িত্বশীল সরকার। তারা নিশ্চয়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে এবার মানুষ প্রতিবাদ করবে রাস্তায় নামবে'।

শমীক বলেন, 'বাংলাদেশে যে ঘটনা ঘটছে বা ঘটে চলেছে, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা সেখানে প্রত্যেকের পথে নামা উচিত। বাঙালি হিন্দু হিসেবে এই ঘটনা অনভিপ্রেত। বাঙালি হিন্দু হিসেবে সকলের রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। যেভাবে হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার চলেছে সে বিষয়ে যা বলার বলবে পররাষ্ট্র দফতর। বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বিরোধী দলনেতা ছিলেন অটলবিহারী বাজপেয়ী। সকল বিরোধীদের কাছে আবেদন করেছিলেন এই মুহূর্তে আমাদের লক্ষ্য একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা। নিরাপরাধ মানুষদের অত্যাচারের হাত থেকে বাঁচানো। রাজনীতির বিরুদ্ধে উঠে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা মারা যাচ্ছে তারা আমাদের ভাই আমাদের রক্ত। ধর্মের ভিত্তিতে যেভাবে অত্যাচার চলছে সেটা অন্যায়'। তাঁর দাবি, 'ভাষার ভিত্তিতে বাংলাদেশ তৈরি হয়নি যারা বারবার বলে ভাষার ভিত্তিতে বাংলাদেশ তৈরি হয়েছে সেই তথ্য ভুল। ভারতবর্ষের ইতিহাস এবং বাংলাদেশ তৈরির ইতিহাস দেখলে সেই বিষয়ে আরো বেশি করে স্পষ্ট হবে'।

এদিকে উত্তপ্ত বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা। অভিযোগ, শেখ হাসিনার ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ হচ্ছে।  এই পরিস্থিতি  পেট্রাপোলে  সীমান্তে দেখা গেল আওয়ামী লিগ নেতাদের! জানা গিয়েছে, আজ রবিবার  আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম , আলাউদ্দিন নাসিম মোফাজ্জল হোসেন চৌধুরী সহ বেশ কয়েকজন হাজির হন পেট্রাপোল সীমান্তে। তবে কি উদ্দেশ্যে তাঁরা এসেছিলেন তা স্পষ্ট নয়। সাংবাদমাধ্যমকে দেখেই গাড়ি না থামিয়ে চলে যান তাঁরা।

আরও পড়ুন: অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য়! আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে  পেট্রাপোল বন্দরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পেট্রাপোল বন্দর এলাকা থেকে মিছিল করে জিরো পয়েন্টের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। তবে জিরো পয়েন্টে পৌঁছনোর আগেই মিছিল আটকে দেন বিএসএফ জওয়ানরা। বিক্ষোভ সমাবেশ ছিলেন  রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES