SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আরজি কর মামলার বিগ আপডেট: ১৪ অগাস্ট রাতে কেন ভাঙা হয়েছিল ক্রাইম সিনের দেওয়াল? নির্যাতিতার মায়ের বিস্ফোরক জবানবন্দি, কেঁপে গেল সব

R G Kar Case Update: আরজি কর কাণ্ডে ১৪ আগস্ট দেওয়াল ভাঙার তদন্তের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি শিয়ালদহ আদালতে ১৪ নম্বর স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 20, 2026, 17:33 IST | Updated: Nov 20, 2026, 17:58 IST
Image Credit: আরজি কর মামলায় বড় মোড়
Join

অর্ণবাংশু নিয়োগী:  আরজি কর (RG Kar) ধর্ষণ ও খুনের মামলার তদন্তে (Investigation) এবার আরও বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bench) নির্দেশ এবং শিয়ালদহ আদালতে (Sealdah Court) জমা পড়া সিবিআইয়ের ১৪ নম্বর স্টেটাস রিপোর্টে (Status Report) উঠে এসেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য।

ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ নির্দেশ কী?

আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করের ঘটনার পর থেকে যেখানে যত অভিযোগ দায়ের হয়েছে, সিবিআইকে সেই সমস্ত দিকেই আলোকপাত করতে হবে। বিশেষত, মূল অপরাধের সঙ্গে সম্পর্কিত (Related) কোনও অভিযোগ যদি অন্য কোথাও দায়ের হয়ে থাকে, তবে তাও সিবিআইকে নিজেদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: গিরিশ পার্ক থানায় অভিষেক: উঠল ‘চোর চোর' স্লোগান- তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে রণক্ষেত্র উত্তর কলকাতা

এছাড়াও, ঘটনার কয়েক দিন পর অর্থাৎ ১৪ অগস্ট হাসপাতাল চত্বরে যে দেওয়াল ভাঙা হয়েছিল, তা কার নির্দেশে করা হয়েছিল--তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, তথ্য ও প্রমাণ লোপাটের (Tampering of Evidence) উদ্দেশ্যেই ওই দেওয়াল ভাঙা হয়েছিল। এই অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআইকে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে।

শিয়ালদহ আদালতে সিবিআইয়ের ১৪ নম্বর স্টেটাস রিপোর্ট
 

অন্যদিকে, শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার ১৪ নম্বর স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। উল্লেখ্য, নতুন তদন্তকারী আধিকারিক (Investigating Officer) সন্দিপনি গর্গ ও তাঁর টিম দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আদালতে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সংস্থা।

সিবিআই সূত্রে খবর, তিন পাতার ওই রিপোর্টে তদন্তের অগ্রগতির (Investigation Progress) একাধিক দিক তুলে ধরা হয়েছে:

খড়দহ থানার অস্ত্র আইনের ধারা
 

তদন্তের স্বার্থে আরও একটি তাৎপর্যপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, খড়দহ থানার একটি মামলায় অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধে থাকা অস্ত্র আইনের (Arms Act) ২৫(১)(এ) ধারাটিও এবার সিবিআইয়ের এই মূল মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে মামলার আইনি পরিধি আরও বিস্তৃত হল বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES