• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /সাঁতরাগাছি থেকে সোজা জয়পুর! এবার কি রেল-মানচিত্রে জুড়বে গঙ্গাসাগরও? বদলের বাংলায় নয়া দিশা

সাঁতরাগাছি থেকে সোজা জয়পুর! এবার কি রেল-মানচিত্রে জুড়বে গঙ্গাসাগরও? বদলের বাংলায় নয়া দিশা

টাটানগর স্টেশন থেকে ভার্চুয়ালি সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবের। সাঁতরাগাছি রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।

Written ByTanumoy Ghosal
Published: Oct 26, 2026, 04:55 PM IST|Updated: Oct 26, 2026, 07:57 PM IST
joinshare
সাঁতরাগাছি থেকে সোজা জয়পুর! এবার কি রেল-মানচিত্রে জুড়বে গঙ্গাসাগরও? বদলের বাংলায় নয়া দিশা

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় নতুন ট্রেন। সাঁতরাগাছি থেকে টাটানগর থেকে সোজা জয়পুর! টাটানগর স্টেশনে যখন ভার্চুয়ালি সাপ্তাহিক সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তখন সাঁতরাগাছিতে রেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন:  ১.৫৯ লাখ নাম অনিশ্চিত! পুরভোট পিছনোর দাবি বিরোধীদের, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

'গঙ্গাসাগর যাওয়ার জন্য় রেললাইন চাই'

রেলমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, 'শ্রীনগর, কাশ্মীর থেকে রামেশ্বর পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। এটা বাংলাকে দিতেই হবে,  গঙ্গাসাগর যাওয়ার জন্য় রেললাইন চাই। আমি মুড়িগঙ্গার উপরে ব্রিজ বানানোর কাজ শুরু করে দিয়েছি। ২০২৯ সালে ব্রিজ হয়ে যাবে। আপনি রেলপথ তৈরির জন্য সার্ভে টিম পাঠিয়ে, গঙ্গাসাগরকে জুড়ে দিন রেল মানচিত্রে'।

মুখ্যমন্ত্রী বলেন, 'মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে।  দ্রুত প্রধানমন্ত্রীর কথা বলে দ্রুত উদ্বোধন করিয়ে দিন। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে পশ্চিমবঙ্গে এবার ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব হচ্ছে। প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ৮ ও ৯ জানুয়ারি ২০২৭-এ পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় হচ্ছে।  তার আগে মেট্রোর উদ্বোধন করার বিশেষ অনুরোধ জানাচ্ছি'।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ, সোমবারই সাঁতরাগাছি থেকে টাটানগর জয়পুরে উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেসের।

সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেস

প্রতি বুধবার দুপুরে ২ টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে
পরের দিন বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ পৌঁছবে জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে
ফিরতি পথে শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটে ছেড়ে সাঁতরাগাছি পৌঁছবে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে

আরও পড়ুন:  সবুজ সংকেত দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন! কলকাতা ও হাওড়ায়... পুরভোটের বড় খবর

কোন কোন স্টেশনে থামবে?
খড়্গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways