গয়না কেনার ছলে সোনার চেন-আংটি নিয়ে চম্পট! লোকেশন ট্র্যাক করে কামারকুণ্ডু থেকে আটক তরুণী
দাসপাড়ার পদ্মা জুয়েলার্সে গয়না কেনার ছলে সোনার চেন ও আংটি চুরি করে চম্পট! মোবাইল লোকেশন ট্র্যাক করে কামারকুণ্ডু থেকে অভিযুক্ত তরুণী মানসী মাইতিকে আটক করল লিলুয়া থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সমস্ত গয়না।
দেবব্রত ঘোষ: দাসপাড়া পদ্মা জুয়েলার্সে গয়না চুরির অভিযোগ। কামারকুন্ডু থেকে মহিলাকে আটক করল লিলুয়া থানার পুলিশ। গত চার নভেম্বর দুপুরে দাসপাড়ার পদ্মা জুয়েলার্সে গয়না কিনতে এসে সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। চুরি যাওয়া গয়নাসহ ওই মহিলাকে কামারকুন্ডু থেকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মানসী মাইতি (২৬)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত সালন পোস্ট অফিস এলাকার পদ্মা গ্রামে। বাবার নাম নবকুমার জানা। অভিযোগ, গত চার নভেম্বর পদ্মা জুয়েলার্সে সোনার গয়না কেনার নাম করে দোকানে আসেন ওই মহিলা। সেই সময় একটি সোনার চেন, তিনটি আংটি এবং একটি পেন্ডেন্ট নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
অভিযোগ পেয়ে তদন্তে নামে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার মোবাইল নম্বর সংগ্রহ করে তার লোকেশন ট্র্যাক করা হয়। এরপর কামারকুন্ডু এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি চুরি যাওয়া গয়নাগুলিও তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় লিলুয়া থানায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)