SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাওড়ায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ! হাতেনাতে পাকড়াও এক ব্য়ক্তি

Howrah turtle rescue: ট্রাফিক পুলিসের তত্‍পরতায় উদ্ধার বিয়াল্লিশটি কচ্ছপ।

Written By Tanumoy Ghosal
Published: Nov 01, 2026, 11:42 PM IST | Updated: Nov 01, 2026, 11:45 PM IST
Join

দেবব্রত ঘোষ: হাওড়ায় বিরল প্রজাতির কচ্ছপ! ট্রাফিক পুলিসের তত্‍পরতায় উদ্ধার বিয়াল্লিশটি কচ্ছপ। হাতনাতে পাকড়াও এক ব্যক্তি। তাঁকে তুলে দেওয়া হয়েছে গোলবাড়ি থানার পুলিসের হাতে।

আরও পড়ুন: 'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!

হাওড়ায় দূরপাল্লার বাস স্ট্যান্ডের কাছেই ট্যাক্সি স্ট্যান্ড। আজ, রবিবার সেখানে ডিউটি করছিলেন ।হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা। হঠাত্‍ তাঁদের নজরে পড়ে, ২ ব্যক্তি থার্মোকলের একটি বাক্স ট্য়াক্সিতে তুলছেন! সন্দেহ হওয়ার বাক্সটি খোলেন ট্রাফিক পুলিসকর্মীরা। দেখা যায়, বাক্সে রয়েছে কচ্ছপ! ততক্ষণে একজন পালিয়েছে। আর একজনকে ধরে ফেলে পুলিস।

আরও পড়ুন: দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দুন এক্সপ্রেসে উত্তর প্রদেশ থেকে কচ্ছপগুলো নিয়ে আসা হয়েছিল। বিয়াল্লিশটি কচ্ছপ-সহ ও পাচারকারীকে তুলে দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশের হাতে।কচ্ছপগুলো বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES