SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

চাপের মুখে পেট্রলে জল মিশে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেন পেট্রল পাম্পের মালিক অভিক চট্টোপাধ্যায়।

Written By Tanumoy Ghosal
Published: Nov 21, 2026, 21:15 IST | Updated: Nov 21, 2026, 21:19 IST
Join

দেবব্রত ঘোষ: পেট্রলে জল! পেট্রল পাম্প বেরিয়ে কিছুটা যেতেই বাইকের স্টার্ট বন্ধ। বহু চেষ্টাতেও বাইকটি আর নড়ানো গেল। ঘটনাটি কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার জগত্‍বল্লভপুরে।

আরও পড়ুন:  বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি, আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

ঘটনাটি ঠিক কী?

হাওড়ার জগত্‍বল্লভপুরের ইছানগরী এলাকায় চন্ডীমাতা ফুয়েল সার্ভিস।  আজ, শনিবার এই পেট্রোল পাম্প থেকেই বাইকে ১২ লিটার ভরেছিলেন মহ হানিফ নামে এক ব্যক্তি। ওই এলাকারই বাসিন্দা তিনি।  কিন্তু পেট্রল পাম্প থেকে কিছু দূরে যেতেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। বহুবার চেষ্টা করে নাকি বাইক আর স্টার্ট হয়নি! এরপর বাইক নিয়ে গ্যারাজে যান হানিফ। তাঁর দাবি, গাড়িটি পরীক্ষা করার গ্য়ারেজে কর্মী জানান, বাইকে পেট্রলের সঙ্গে জল মিশে রয়েছে! গাড়ি থেকে পেট্রল বের করা হয়। এবং  একটি পাত্রে ঢালতেই দেখা যায়,  জল মেশানো পেট্রোল দেখা যায়।

জল মেশানো পেট্রল নিয়ে ফের পেট্রোল পাম্পে যান হানিফ। ততক্ষণে ওই পেট্রল পাম্পে হাজির হয়েছেন আরও বেশ কয়েকজন গাড়ির চালক। কেউ বোতলে ভরে, তো কেউ আবার ড্রামের করে পেট্রল নিয়ে এসেছেন। সকলেই অভিযোগ একই, পেট্রলে জল! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে পাম্প চত্বরে। চাপের মুখে পেট্রলে জল মিশে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেন পেট্রল পাম্পের মালিক অভিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ১১০ মিমি পর্যন্ত বৃষ্টির রক্তচক্ষু! তিন টুকরো নিম্নচাপ আখবানের দাপটে ভাসছে বাংলা, কবে কাটবে দুর্যোগ?

পাম্প মালিকের বক্তব্য

পেট্রল পাম্পের মালিকের বক্তব্য, এলাকার একটি ইউনিটের পাইফ লাইনের কাজ চলছিল। তারউপর গত কয়েক দিন ধধে প্রবল বৃষ্টি। তারজেরেই পেট্রলে জল মিশে গিয়েছে।  তাঁর দাবি, প্রতিদিনই পাম্প চালুর আগে পেট্রল পরীক্ষা করে নেওয়া হয়, কিন্তু আজ করা হয়নি। তারমধ্য়ে দু'জন বাইকে পেট্রল ভরতে  আসেন। তাদের পেট্রল দিয়ে দেওয়া হয়। তবে অভিযোগ করলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন পাম্প মালিক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES