দেবব্রত ঘোষ: আটকানোর সাধ্য় নেই পুলিসের! থানার চৌহদ্দিতে এবার ঢুকে পড়ল বিষধর গোখরো। মিনিট চারেকের চেষ্টায় সাপটি কৌটোবন্দি করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজু়ড়ে।
সর্বক্ষণ চলে নজরদারি। ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন পুলিসকর্মীরা। তারপরে থানার চৌহদ্দিতে কীভাবে ঢুকল সাপ? আতঙ্কিত সকলেই। আজ, শুক্রবার সকালে গোখরো সাপটি দেখতে পান পুলিসকর্মীরাই। স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে যান তাঁরা। তবে বন দফতরে নয়, খবর দেওয়া হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্মীকে। তিনি বনকর্মীদের সাহায্য করে থাকেন বলে খবর। সাপটি কৌটোবন্দি করেন স্বেচ্ছাসেবীর সংগঠনের ওই কর্মী।
জানা গিয়েছে, ডোমজুড় থানায় সাপ তাড়ানোর জন্য় বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও এই ঘটনার রীতিমতো উদ্বেগে পুলিসকর্মীরা। পরিবেশবিদদের মতে, গাছপালা কেটে, জলাশয় বুঝিয়ে চলছে নগরায়ণ। ফলে প্রকৃতি ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, বাসস্থান হারাচ্ছে জীবজন্তু ও সরীসৃপরা। ফলে জনবসতিপূর্ণ বা জনবহুল এলাকা চলে আসছে তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)