SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হার্ট অ্যাটাকে আর কলকাতা ছুটতে হবে না! হাওড়া জেলা হাসপাতালেই এবার ১০০ শয্যার সিসিবি, প্রথম ক্যাথ ল্যাবও

Howrah Zila Hospital: হাওড়া জেলা হাসপাতালে জানুয়ারিতেই চালু হচ্ছে ১০০ শয্যার ক্রিটিকাল কেয়ার ব্লক ও প্রথম ক্যাথ ল্যাব। হার্ট অ্যাটাক বা জটিল হৃদরোগের চিকিৎসায় আর ছুটতে হবে না কলকাতায়।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 06:36 PM IST | Updated: Nov 03, 2026, 06:42 PM IST
Join

দেবব্রত ঘোষ: জানুয়ারিতেই চালু হচ্ছে ক্রিটিকাল কেয়ার ব্লক। জেলার প্রথম ক্যাথ ল্যাবও পাচ্ছে হাওড়া জেলা হাসপাতাল। হার্ট অ্যাটাকের মতো আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে আর কলকাতার সরকারি হাসপাতালে ছুটতে হবে না। জানুয়ারিতেই হাওড়া জেলা হাসপাতালে চালু হতে চলেছে ১০০ শয্যার ক্রিটিকাল কেয়ার ব্লক (সিসিবি)। একইসঙ্গে হাওড়া জেলার প্রথম ক্যাথ ল্যাবও চালু করার প্রস্তুতি চলছে সেখানে। ফলে হৃদরোগের জটিল চিকিৎসার ক্ষেত্রে জেলার সরকারি হাসপাতালের পরিকাঠামোয় বড়সড় সংযোজন হতে চলেছে।

ইতিমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম বসানোর প্রস্তুতি চলছে। কেন্দ্রের সুস্বাস্থ্য প্রকল্পে ২০২৪ সালের মার্চ মাসে এই ক্রিটিকাল কেয়ার ব্লক এবং ক্যাথ ল্যাব তৈরির কাজ শুরু হয়। জায়গার অভাবে প্রথমে সমস্যা দেখা দিলেও পুরনো কয়েকটি ভবন ভেঙে সাততলা নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। গোটা প্রকল্পে রাজ্য সরকার প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে। ভবন নির্মাণে খরচ হয়েছে ৩০ কোটি ৫৫ লক্ষ টাকা। চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ ১৩ কোটি ৯৫ লক্ষ টাকা। ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির জন্য ব্যয় হচ্ছে আরও ১ কোটি ২৫ লক্ষ টাকা।

সিসিবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন জেলার প্রথম ক্যাথ ল্যাব। সেখানে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট বসানো, পেসমেকার প্রতিস্থাপন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং ইলেক্ট্রোফিজিওলজির মতো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত বলেন, 'এতদিন হৃদরোগের জটিল চিকিৎসার জন্য রোগীদের কলকাতায় যেতে হতো। জেলা হাসপাতালেই দ্রুত চিকিৎসা মিললে প্রাণহানির আশঙ্কা কমবে।'

নতুন ব্লক চালু হলে হাসপাতালের বর্তমান পরিষেবা ব্যবস্থাতেও বদল আসবে। বর্তমানে মূল ভবন এসএন দাস বিল্ডিংয়ের নিচতলায় জরুরি বিভাগ ও বহির্বিভাগ পাশাপাশি চলায় সংকীর্ণ জায়গায় রোগীর ভিড় সামলাতে হয়। নতুন ভবনে জরুরি বিভাগ সরিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে এসএন দাস বিল্ডিংয়ের নিচতলার পুরোটাই বহির্বিভাগের জন্য ব্যবহার করা সম্ভব হবে। রোগীদের ভিড় ও টিকিটের লাইনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা স্বাস্থ্যকর্তাদের।

বর্তমানে হাসপাতালে অনুমোদিত শয্যা ৬৫০টি। তার মধ্যে চালু রয়েছে ৫১৬টি। নতুন ব্লকে আরও ১০০টি শয্যা যুক্ত হলে রোগী পরিষেবার পরিসর বাড়বে।ইতিমধ্যেই কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের নিয়ে হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। হাসপাতালের চিকিৎসা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। নতুন সি সি বি ভবন পরিদর্শন করেন।

আরও পড়ুন, রহস্যময়ী যুবতী, নিজেকেই নিজে গুলি! রেললাইন থেকে উদ্ধার সেই ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ, রহস্যমৃত্যু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES