আতঙ্কের নাম ‘আখভান’! শনিবার পর্যন্ত একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন, রুট নিয়ন্ত্রণ
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখভান’। আগামীকাল পুরী উপকূলে ল্যান্ডফলের আশঙ্কায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একগুচ্ছ দূরপাল্লার ট্রেন নিয়ন্ত্রণ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল। দেরিতে ছাড়বে দুরন্ত, ফলকনামা ও ইস্ট কোস্ট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
অয়ন ঘোষাল: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আখভান। আখভানের আশঙ্কায় কাটছাঁট ও নিয়ন্ত্রিত করা হচ্ছে ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব, ইস্ট কোস্ট এবং দক্ষিণ রেল যুগ্মভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই নিয়ন্ত্রণ করা হবে। উল্লেখ্য, আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুয়ায়ী, ঘূর্ণিঝড় আখভান স্থলভাগে প্রবেশের ঠিক আগের মুহূর্তে কিছুটা দুর্বল হয়ে পুরীর কাছাকাছি কোনও একটি উপকূলে আগামিকাল শুক্রবার সকাল ১০টার পর যে কোনও সময় ল্যান্ডফল করবে। ইতিমধ্যেই পুরীর আকাশের রূপ বদলাতে শুরু করেছে। উত্তাল হতে শুরু করেছে সমুদ্রও।
ল্যান্ডফলের পর ভূমি ভাগে এগোতে পারবে না। তার বদলে উপকূল ধরে উত্তর-উত্তর-পূর্ব দিকে একটি গভীর নিম্নচাপ হিসেবে এগোবে। সেই নিম্নচাপের অভিমুখ হতে পারে উত্তর ওড়িশা, যেমন বালসোর, চাঁদিপুর, ভিতর কর্নিকা এবং পরবর্তী যাত্রাপথে থাকতে পারে দক্ষিণ ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ। যে কারণেই শনিবার পর্যন্ত ট্রেন কাঁটছাট ও ট্রেনের রুট নিয়ন্ত্রণ করা হচ্ছে। ক্রমাগত বৃষ্টির ফলে গভীর নিম্নচাপ ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। এরপর পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ পর্যন্ত এগোবে। তারপর বাধাপ্রাপ্ত হয়ে সোমবারের পর বিলীন হয়ে যাবে।
একনজরে কোন কোন ট্রেনের রুট নিয়ন্ত্রণ করা হচ্ছে, দেখে নিন-
১) ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেসকে যাত্রাপথে দক্ষিণ রেল ও দক্ষিণ মধ্য রেলের তরফে ৩ ঘণ্টা করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টেশনে আটকে রেখে নিয়ন্ত্রণ করা হবে।
২) ২২৯৭৩ নম্বর গান্ধীধাম–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে পশ্চিম রেল, মধ্য রেল ও দক্ষিণ-পূর্ব মধ্য রেলের তরফে ২ ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে।
৩) ১৫৬৪৬ নম্বর এসসিএল–সিএইচজেড এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৩) ১৫২২৭ নম্বর এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৪) ১৮০৪৬ নম্বর সিএইচজেড–এসএইচএম ইস্ট কোস্ট এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৫) ১৮৪৪৮ নম্বর জগদলপুর–ভুবনেশ্বর স্পেশাল ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৬) ১২২৪৬ নম্বর এসএমভিবি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
৭) ১২৭০৪ নম্বর সেকেন্দ্রাবাদ–হাওড়া ফালকনুমা এক্সপ্রেস আজ ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৮) ১২৬৬৩ নম্বর হাওড়া–টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস আজ ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে।
৯) ১২৮৬৩ নম্বর হাওড়া–এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস আজ ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
১০) ১৮০৪৭ নম্বর শালিমার–ভাস্কো অমরাবতী এক্সপ্রেস আজ এবং কাল ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।
১১) ১৮১১৭ নম্বর রাউরকেলা–জিএনপি রাজ্যরানি এক্সপ্রেস আজ এবং কাল ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
আরও পড়ুন, আখভানের আতঙ্কে ১১ জেলায় রেড অ্যালার্ট, খোলা হল ৪৪৮ সাইক্লোন শেল্টার , সরানো হল ৫০ হাজার মানুষকে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)