পিয়ালি মিত্র: কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে ইয়ামেনে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্নব। তার পরোক্ষ প্রভাবে, বিশেষ করে ঝড় পরবর্তী সময়ে বন্যা এবং ভূমিধসে ব্যপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ওড়িশার গন্জাম,গজপতি, কানধামালের মতো জেলা। প্রাণ হারায় ৫ জন। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ২ লক্ষ মানুষ । সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতে ফের আবার ঘূর্নিঝড় যা আছডে পড়তে পারে ওড়িশা উপকূলে । ফলে পরিস্থিতি মোকাবিলায় বাড়তি জোর মোহন মাঝির সরকারের
কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
ইতিমধ্যে ৫০ হাজারের কাছাকাছি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
১,৩১৩ জন অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
পাহাড়ের পাদদেশ ও ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৪৪৮টি সাইক্লোন শেল্টার চালু করা হয়েছে।
সেখানে পানীয় জল, খাবার, বিদ্যুৎ, জেনারেটর, স্যানিটেশন ও অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।
মোট ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন।
৬০টি ODRAF দল। ১৪টি NDRF দল। গঞ্জাম, গজপতি, কান্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি ও পুরীকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১১টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের ভিত্তিতে জেলা প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।
সাতটি জেলায় সাতজন সিনিয়র আধিকারিককে প্রস্তুতি ও পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
ছয়টি জেলায় বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত।সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
উদ্ধার ও ত্রাণকাজের জন্য ২০.৫ কোটি টাকা অগ্রিম বরাদ্দ করা হয়েছে।এর পাশাপাশি গঞ্জাম, গজপতি ও মালকানগিরির জন্য পৃথকভাবে ৬.৫ কোটি টাকা বরাদ্দ
১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।সমুদ্রে থাকা মৎস্যজীবী ও মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কোস্ট গার্ড ও মেরিন পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ভূমিধস ও বন্যা মোকাবিলায় বিশেষ ব্যবস্থা।
ছয়টি ভূমিধসপ্রবণ এলাকায় বাড়তি নজর
ঝুঁকিপূর্ণ উপকূলবর্তী এলাকায় বিচ ট্যুরিজম ও বিনোদনমূলক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
জেলা ও রাজ্য স্তরে জরুরি অপারেশন সেন্টার সক্রিয় রাখা হয়েছে।
SMS, সাইরেন, SATARK এবং Early Warning Dissemination System-এর মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করার ব্যবস্থা।
এদিকে, আখভানের প্রভাবে বাংলায় যতটা প্রভাব পড়বে বলে মনে কার হচ্ছিল তার থেকেও বেশি প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ওড়িশা লাগোয়া দুই মেদিনীপুরে। উত্তর পশ্চিম ভারতের প্রবল শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতের ঠান্ডা হাওয়া বলয়। সেই বলয় ভূখণ্ডের দিকে এগোতে প্রবল বাধা দিচ্ছে ঘূর্ণিঝড়কে। তাই নতুন করে উত্তর উত্তর পূর্ব দিকে সমুদ্র ধরেই এগোচ্ছে আখবান। আরও সামান্য পরিবর্তন হতে পারে ল্যান্ডফল লোকেশন। আরও উত্তর মুখী হয়ে উপকূল বদল করতে পারে ঘূর্ণিঝড়। উপগ্রহ চিত্র জুম করলে দেখা যাবে ঘূর্ণিঝড় অনেকটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ঝুঁকে আছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)