SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৫ বছর পরে খুলবে জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম? মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বাঁধছে শিল্পাঞ্চল

Bharat Aluminium Company Limited: এই বদলের আবহে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং পশ্চিম বর্ধমানে শিল্প স্থাপনের সম্ভাবনার কথা সামনে আসায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বন্ধ কারখানার দরজা ফের খুললে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, চাঙ্গা হতে পারে স্থানীয় অর্থনীতিও।

Written By Soumitra Sen
Published: Oct 29, 2026, 06:34 PM IST | Updated: Oct 29, 2026, 06:39 PM IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: প্রায় ২৫ বছর পরে ফের খুলবে জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম? মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বাঁধছে শিল্পাঞ্চল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের সাক্ষাতের পরে পশ্চিম বর্ধমানে শিল্প স্থাপনের বিষয়ে যে ঘোষণা সামনে এসেছে, তাতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন জে কে নগর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: ফের রেলের বাঁশি শুনবেন বলে কান পেতে আছেন ওঁরা

২৫ বছরের অপেক্ষা শেষ?

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা কি এবার শেষ হতে চলেছে আসানসোলে? আসানসোলের জে কে নগরে বন্ধ ভারত অ্যালুমিনিয়াম কারখানা (বালকো) ফের চালু হওয়ার সম্ভাবনাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের সাক্ষাতের পর পশ্চিম বর্ধমানে শিল্প স্থাপনের বিষয়ে যে ঘোষণা সামনে এসেছে, তাতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন জে কে নগর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে খুশির আবহ। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের অপেক্ষা, কর্মসংস্থানের আশা আর হারিয়ে যাওয়া শিল্পের দিন ফেরার প্রত্যাশা যেন এক মুহূর্তে মিলেমিশে গেল সেই আনন্দে।

আরও পড়ুন: খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক! ইসিএলের ১ লাখি 

জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম

জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম কারখানা এক সময় এই অঞ্চলের শিল্প ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর শুধু মাত্র শ্রমিকদের অন্য ইউনিটে বদলি করে কর্মসংস্থানের ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। তবে তার প্রভাব পড়েছিল এলাকার ছোট ব্যবসা, পরিবহণ এবং অন্যান্য জীবিকার উপরেও। কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়ায় দীর্ঘদিন ধরেই পুনরায় কারখানা চালুর দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষজন। কিন্তু পরিবেশ ঠিকঠাক না থাকায় কারাখানা খোলার কথা ভাবেনি তারা।

আশাবাদী শিল্পাঞ্চল

এখন বদলের বাংলায়, বর্তমান সরকারের আবহে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়। এবং পশ্চিম বর্ধমানে শিল্প স্থাপনের সম্ভাবনার কথা সামনে আসে। ফলে নতুন করে আশাবাদী শিল্পাঞ্চল। বন্ধ কারখানার দরজা ফের খুললে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, চাঙ্গা হতে পারে স্থানীয় অর্থনীতিও। বিশেষ করে দীর্ঘদিন ধরে কাজের সুযোগের অপেক্ষায় থাকা যুবকদের কাছে এই সম্ভাবনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কারখানাটি পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, সময়সীমা এবং উৎপাদন শুরুর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসা এখনও বাকি। তবে, আপাতত সম্ভাবনার খবরেই আশার আলো দেখছেন বাসিন্দারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES