আবহাওয়ার বড় ভোলবদল! একধাক্কায় ৪ ডিগ্রি নামবে পারদ, কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত?
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবারের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া কলকাতায়। মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া।
অয়ন ঘোষাল: আজ থেকে আবহাওয়ার উন্নতি। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া; ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের সব জেলাতেই।
দক্ষিণবঙ্গ
আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ কোথাও রোদের দেখা মিলতে পারে। মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: প্রকল্পের নামে কোটি টাকার জালিয়াতি! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ...
উত্তরবঙ্গ
আজ ও কাল উত্তরবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ক্রমশ আবহাওয়ার উন্নতি। কোথাও মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ; তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতা
রবিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। মেঘলা আকাশ; কখনো আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার ক্রমশ উন্নতি। বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবারের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা কমবে, সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.০ মিলোমিটার।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)