SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কলকাতায় নামল পারদ, কমল দিনের তাপমাত্রাও! কবে পাকাপাকিভাবে বিদায় নেবে গরম?

Weather Update: উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়ার প্রভাবে ফিরেছে হেমন্তের মনোরম আমেজ। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কালীপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Written By Debasmita Das
Published: Nov 05, 2026, 08:06 AM IST | Updated: Nov 05, 2026, 08:15 AM IST
Join

অয়ন ঘোষাল: রাতারাতি ৩ ডিগ্রি পারত পতন কলকাতায়। মঙ্গলবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮। বুধের রাতে হুড়মুড়িয়ে নামল ২৩.৪ ডিগ্রিতে। রাতের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নেমে এল ৬০ শতাংশে। ভোরের দিকে শুষ্কতার হাত ধরে ফিরল হেমন্তের আমেজ। অর্ণব এবং মুরাসুর ছেড়ে যাওয়া জলীয় বাষ্প বাংলার বায়ুমণ্ডল থেকে গায়েব হতেই দাপট দেখাতে শুরু করল দেশের উত্তর পশ্চিমের শুষ্ক শীতল হাওয়া।

দিনের সর্বোচ্চ তাপমাত্রাতেও উল্লেখযোগ্য পতন। পরশু সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রায় পতন প্রায় ৩ ডিগ্রির। এখন প্রশ্ন, এই মনোরম আরামদায়ক আদর্শ হেমন্তের আমেজ কতদিন স্থায়ী? খুব একটা আশ্বস্ত করছে না হাওয়া অফিস। কারণ রবিবার কালীপুজোর দুপুর থেকেই ফের মেঘলা আকাশ। ফের জলীয় বাষ্পের আধিক্য। উত্তর পশ্চিমের হাওয়ার জায়গা দখল করবে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র পূবালী বাতাস।

আরও পড়ুন, পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক! আগামী সপ্তাহেই নতুন সূচি প্রকাশ?

দক্ষিণবঙ্গে কালীপুজোর পরের দিন সোমবার থেকে আবার বৃষ্টি। সোমবার ৯ নভেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উপকূলের জেলা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায়। ১০ নভেম্বর প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গে আপাতত আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য করে কমবে। এখনই দিনের তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। ১১ নভেম্বর নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। যার প্রভাব তামিলনাড়ু অন্ধ্র উপকূলে প্রত্যক্ষ ভাবে পড়তে পারে। পরোক্ষভাবে বাংলায় আবার শুষ্ক উত্তর পশ্চিমী হাওয়ার দাপট কমে বাড়তে পারে জলীয় বাষ্প পূর্ণ পূবালী হাওয়ার দাপট। ফলে আবার বাড়বে অস্বস্তি। আবার উত্থান হবে দিন ও রাতের তাপমাত্রার।

১৩ নভেম্বর আবার বঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। GWC-সহ একাধিক বেসরকারি মডেল নভেম্বরের ১৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই মরশুমের তৃতীয় ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়েছে। তবে এটির সৃষ্টিস্থল বঙ্গোপসাগর নয়। এটি সৃষ্টি হতে পারে ভারত মহাসাগরে লাক্ষাদ্বীপ ঘেঁষে বঙ্গোপসাগর এবং আরব সাগরের অববাহিকায়। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নামকরণ হবে আকবান। নামটি ওমানের দেওয়া।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে পাবেন অগ্রিম বেতন: ৫০% মাইনে আগে নিতে পারবেন

১৮ নভেম্বরের পর স্থায়ী হেমন্তের পরশ। শীতের পোশাক ব্যবহারের প্রয়োজন হতে পারে রাতে এবং ভোরে। বাতানুকূল যন্ত্র আর প্রয়োজন নাও হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES