আবাস যোজনায় বড় ঘোষণা: আগামীকালই দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাচ্ছেন ৭ লাখ, পালটা টাকা ফেরত দিতে হবে...
West Bengal Awas Yojana: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আগামীকাল নবান্ন সভাঘর থেকে আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তাকে ডিসেম্বরের মধ্যে টাকা ফেরতের নির্দেশ, অন্যথায় এফআইআর-এর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
কমলাক্ষ ভট্টাচার্য: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় পদক্ষেপ রাজ্যের। আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আগামীকাল নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি উপভোক্তাদের টাকা দেওয়ার উদ্যোগ।
তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর নিজেদের তহবিল থেকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে নতুন সরকার। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়া ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার বাকি উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ায় আগামীকাল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার উদ্যোগ রাজ্যের।
অন্যদিকে, আগের সরকারের আমলে আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া গেছে। ওই উপভোক্তাদের ডিসেম্বর মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান রাজ্যের।
আরও পড়ুন, ‘বাবা না থাকায় পারিবারিক শিক্ষার অভাব!’ ভাইফোঁটায় মমতার ভাইদের কড়া আক্রমণ শোভনদেবের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)