সোমা মাইতি: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় ঘরের টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগে বহরমপুর ব্লকের দৌলতাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি । সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের কালুপুর মাঠপাড়ার বাসিন্দা ইমাম হোসেন, মিরাজুল সেখকে।
বহরমপুর ব্লকে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল ৮৩৬৪ জনকে। অভিযোগ ওঠে এর মধ্যে ১১০৩ জন টাকা পেয়েও বাড়ি করেনি। শুক্রবার এই অভিযোগেই বিডিওর নেতৃত্বে চলে বিশেষ অভিযান। দৌলতাবাদ থানার পুলিশকে নিয়ে দৌলতাবাদের কালুপুরে পৌঁছে যান বিডিও রজত কুমার বালিদা। সরজমিনে খতিয়ে দেখেন কেউ কেউ টাকা পেয়েও বাড়ি করেননি উপভোক্তারা।
পাকা বাড়ি সাকা সত্ত্বেও আবাসের ঘরের আবেদন ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ইমাম হোসেন, মিরাজুল সেখকে গ্রেপ্তার করে পুলিস। বিডিও জানিয়েছেন দৌলতাবাদে প্রায় সাড়ে ৫০০ এমন পরিবার রয়েছে। যারা সরকারি টাকা পাওয়া সত্ত্বেও ঘর করেননি। তারা কয়েক দিনের মধ্যে সরকারি অর্থ ফেরত না দিলে তাঁদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)