'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!
Pigeon Nest in Puja Pandal: মণ্ডপে ছাদে ঘুঘুর বাস! 'মণ্ডপের উপরের ছাদ এখনই খোলা হবে না। ছানাটি বড় হয়ে উড়তে শেখার পরেই মণ্ডপ খোলার কাজ শুরু করব', জানালেন পুজো কমিটির সম্পাদক।
বিধান সরকার: পুজো শেষ। লক্ষ্মীপুজোও হয়ে গেল। কিন্তু দুর্গাপুজোর জন্য যে প্যান্ডেল বাঁধা হয়েছিল, সেই প্যান্ডেল খুলতে নারাজ চুঁচুড়ার সুকান্তনগরের সুকান্ত স্মৃতি সঙ্ঘের সদস্যরা। কারণ, মণ্ডপে ছাদে ঘুঘুর বাস! এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: চোরবাগান থেকে শিক্ষা! উৎসবের নিরাপত্তায় বিশেষ সতর্ক রাজ্য, ২৩ জেলায় ২৩ মন্ত্রীকে দায়িত্ব
এবছর ৫৩ তম বর্ষে বেশ ধূমধাম করে পুজো হয়েছে সুকান্ত স্মৃতি সঙ্ঘে। সাঁচি স্তুপের আদলে মন্ডপের কাজ করেছেন ক্লাবের সদস্যরাই। যখন বাঁশে কাঠামো তৈরি হচ্ছিল, তখন বাসা বাঁধতে শুরু করে দুটি ঘুঘু। মণ্ডপের দুই প্রান্তে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে ফেলে তারা। মণ্ডপে ছাদ তৈরির সময়ে দেখা যায়, দুটি বাসায় চারটে ডিম! পাখিদের নিরাপত্তা কথা ভেবে মণ্ডপে আর ত্রিপল লাগাননি পুজো উদ্যোক্তারা। শুধু একটি পাতলা কাপড় টাঙিয়ে দেওয়া হয়।
এদিকে পুজো শেষ হলে গেলে এখনও প্যান্ডেল ছেড়ে যায়নি ঘুঘু। মাঝে ঘুর্ণিঝড় 'অর্ণবে'র প্রভাবে বৃষ্টি হয়েছে হুগলিতে। সঙ্গে দমকা হাওয়া। কিন্তু সেইসব সামলে নিজের বাসা ও ছানাকে আগলে রেখেছে ঘুঘুটি। এখন মাঝেমধ্যে মণ্ডপে ছাদে উঠে দেখেন ক্লাবের সদস্য়রা। একটি ঘুঘু ছানাকে নিয়ে উড়ে গিয়েছে। কিন্তু অন্য বাসা রয়েছে একটি ছোট্ট। তার আগে আবার সদ্য পালক গজাতে শুরু করেছে! ক্লাব সদস্যদের বক্তব্য, 'ওদেরও বাঁচার অধিকার রয়েছে। ডিম ফুটে বাচ্চা বেরিয়ে তারা উড়তে না শেখা পর্যন্ত মণ্ডপ খুলব না'।
আরও পড়ুন: চোরবাগানের জেরে, কালী পুজোয় 'আলোয় থাকবে ভূত'
পুজো কমিটির সম্পাদক প্রণব পাল জানান, 'জিটি রোডের পাশেই আমাদের মন্ডপ। তাই আপাতত মণ্ডপের সামনের রাস্তার দিকের কিছুটা অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মণ্ডপের উপরের ছাদ এখনই খোলা হবে না। ছানাটি বড় হয়ে উড়তে শেখার পরেই মণ্ডপ খোলার কাজ শুরু করব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)