• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ঘরে ২১ জনের হিটলিস্ট! প্রথমেই স্ত্রীর নাম, গঙ্গারামপুরের বীভৎস ঘটনার তদন্তে নয়া মোড়

ঘরে ২১ জনের হিটলিস্ট! প্রথমেই স্ত্রীর নাম, গঙ্গারামপুরের বীভৎস ঘটনার তদন্তে নয়া মোড়

Gangarampur Incident: স্ত্রীকে প্রথমে ছুরি দিয়ে খুন। পরে দা দিয়ে গলা কেটে নিয়ে মন্দিরে গিয়ে বসে স্বামী....

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 12, 2026, 11:13 IST|Updated: Nov 12, 2026, 11:25 IST
joinshare
ঘরে ২১ জনের হিটলিস্ট! প্রথমেই স্ত্রীর নাম, গঙ্গারামপুরের বীভৎস ঘটনার তদন্তে নয়া মোড়
Image Credit: রিন্টু ঘোষ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

2

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

3

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

4

পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

5

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রীকান্ত ঠাকুর: স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে।  স্ত্রী সীমা সরকার ঘোষকে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামী রিন্টু ঘোষকে বুধবার ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁর বাড়িতে নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিস।

পুলিসের উপস্থিতিতে অভিযুক্তের বয়ানের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। আর তাতেই সামনে আসে খুনের নৃশংসতার আরও কিছু তথ্য। পাশাপাশি অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি, যেখানে ২১ জনের নামের তালিকা রয়েছে বলে জানা গিয়েছে। আশ্চর্যের বিষয়, সেই তালিকায় সবার প্রথমে রয়েছে মৃত স্ত্রী সীমা সরকার ঘোষের নাম। ওই তালিকা কী কোনও হিটলিস্ট? তালিকার সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা ভাবাচ্ছে পুলিসকে।

ঘটনার পুনর্নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্ত রিন্টু ঘোষকে ফের গঙ্গারামপুর থানায় নিয়ে যায় পুলিস। উদ্ধার হওয়া চিঠি এবং নামের তালিকার প্রকৃত উদ্দেশ্য কী, এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-বাড়ির জন্য আনা হয়েছিল মার্বেল, ভ্যান থেকে নামাতে গিয়ে মুহূর্তে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

তদন্তে আরও উঠে এসেছে, ঘটনার দিন অভিযুক্ত রিন্টু ঘোষ প্রথমে তার স্ত্রীকে পেটে ছুরি দিয়ে আঘাত করে , এরপর পাশের একটি ঘরে নিয়ে গিয়ে ঘরের মেঝেতে তার স্ত্রীকে শুয়ে রেখে ধারালো অস্ত্র (হাত দা) দিয়ে বারবার গলায় কোপ বসিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। রক্তাক্ত হয় ঘরের মেঝে। এরপরেই অভিযুক্ত স্বামীর রিন্টু  ঘোষ তার স্ত্রীর কাঁটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসে পড়েন দুই সন্তানকে নিয়ে।

এদিকে, দিনের আলোয় পুলিসের ঘটনার পুনর্নির্মাণ ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গোটা নারায়নপুর ঘোষপাড়া এলাকা এখনও থমথমে। এমন নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal