SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গত ৬ মাসে রাজ্যে পঞ্চম, এনকাউন্টারে নিহত রতন শেখ

Ratan Sheikh: ঘটনার পর থেকেই রতনকে খুঁজছিল পুলিস। রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 15, 2026, 07:14 PM IST | Updated: Nov 15, 2026, 07:42 PM IST
Image Credit: রতন শেখ
Join

পিয়ালি মিত্র ও প্রসেনজিত মালাকার: রাজ্যে ফের এনকাউন্টার। শুক্রবার শান্তিনিকেতনে পুলিসকে গুলি করেছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। সেই রতন শেখ এবার এনকাউন্টারে নিহত। গত ৬ মাসে এনিয়ে এনকাউন্টারের মৃত্যু হল ৫ অভিযুক্তের।

রতন শেখের বিরুদ্ধে খুন, ডাকাতি, চোরাচালান-সহ বহু অভিযোগ ছিল। তার জেরেই রতনকে খুঁজতে গিয়েছিল পুলিস। কিন্তু রতন এক পুলিসকর্মীকে গুলি করে ফেরার হয়ে যায়। সেই পুলিসকর্মীর পায়ে গুলি লাগে। তাকে এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই রতনকে খুঁজছিল পুলিস। রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর আগে বারুইপুর থেকে গাইঘাটার ঘটনায় অভিযুক্ত নিহত হয়েছিল অভিযুক্তরা।

আরও পড়ুন-নিখোঁজ হওয়ার ৬ দিন পর দোকানের চিলেকোঠা উদ্ধার নাবালিকা, অভিযুক্তকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

রবিবার দুপুরে রতন শেখের অবস্থান জানতে পারা যায়। তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তাকে ট্রেস করা হয়। সেই সূত্রে পুলিস রতন শেখকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় সে অপরাধে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে এবং ইটভাটায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের অবস্থান জানায়। নানুর থানার উচকরণ ব্রিক ফিল্ডে অস্ত্র উদ্ধারের অভিযান চলাকালীন, হঠাৎ একটি লুকানো আগ্নেয়াস্ত্র বের করে পুলিস দলকে লক্ষ্য করে গুলি চালায় রতন। সেই গুলি লাগে পুলিসের গাড়িতে। আত্মরক্ষার্থে পুলিস পাল্টা গুলি চালালে রতন শেখ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে নানুর বিপিএইচসি-তে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিসি প্রহরা বসানো হয়েছে।

ছটপুজোর অনুষ্ঠানে এনকাউন্টারের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কুখ্যাত ক্রিমিন্যাল। ৩৬টি মামলা ছিল ওর বিরুদ্ধে। পুলিসকে গুলি করলে পুলিস তো আর পুষ্পবৃষ্টি করবে না! পুলিসকে খোলা হাত দেওয়া আছে। বিশ্বজিত্কে যখন গুলি করে তখন বিশ্বজিত পারেনি বা সময় পায়নি। পুলিসকে গুলি করতে এলে পুলিস কি বাতাসা খাওয়াবে নাকি? বাংলায় ধর্ষণকারী, খুনি, গুন্ডাদের কোনও জায়গা নেই। জেনে রাখুন। পুলিসকে গুলি করতে পুলিস ব্যবস্থা নেবে। গুন্ডারা এখান থেকে পালাও। বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার করে দেব। বাংলায় একজন ধর্ষণকারী, একজন গুন্ডাও থাকবে না।   

রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিত্ সরকার বলেন, পুলিসের উপরে কোনওরকম আক্রমণ বরদাস্ত করা হবে না। প্রাণঘাতী হামলা যদি করে তাহলে আত্মরক্ষার্থে পুলিস ব্যবস্থা নেবে। এর জন্য কারও কিছু অন্যরকম বলার থাকে তাহলে তার জন্য কোর্ট রয়েছে।

তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, এনকাউন্টার করেই যদি সবাইকে মেরে দেওয়া যায় তাহলে তো আইন আদালতের দরকার নেই! আজকে বোলপুরে এনকাউন্টার হয়েছে। এটা রাজ্যে পঞ্চম এনকাউন্টার হল। এটা যোগীরাজ্য থেকে আমদানি করা হয়েছে। এনকাউন্টারে যদি মেরে দেওয়ার আইন থাকে তাহলে ওরা তা বলুন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, চরম শাস্তি দেওয়ার সুযোগ আইনে রয়েছে। তাকে বাইরে রেখে আমরা কোনও ব্যবস্থাপনা করব, এটাকে কেউ খুশি হলেও এটাতে বিপদের সম্ভাবনা রয়েছে। এটা বাকীরাও বুঝতে পারবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES