ছটপুজোয় ২ দিন মাংসের দোকান বন্ধের নির্দেশ!
Chhath Puja: ছটপুজো উপলক্ষে রামপুরহাট শহরের কয়েকটি মাংসের দোকান রবিবার ও সোমবার দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিল রামপুরহাট পৌরসভা। প্রকাশ্যে মাংস কাটার অভিযোগে এই নির্দেশ দেওয়া হলেও তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
প্রসেনজিৎ মালাকার: বীরভূমের রামপুরহাট শহরে ছটপুজো উপলক্ষে রবিবার ও সোমবার দু’দিন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল রামপুরহাট পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের কোর্টের গলিতে রাস্তার ধারে পরপর থাকা তিনটি মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়ে দোকান কর্তৃপক্ষের হাতে ইতিমধ্যেই নোটিশ তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রামপুরহাট পুরসভার পৌরপতি সৌমেন ভগত জানান, ওই দোকানগুলিতে প্রকাশ্যে মাংস কাটা হয়। সেই কারণেই ছটপুজোর দু’দিন দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরসভার এই নির্দেশকে কেন্দ্র করেই শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ছটপুজোকে ঘিরে পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে এখন কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর শহরবাসীর।
পবিত্র ছটপুজোকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল রামপুরহাট পুরসভা। আগামী রবিবার ও সোমবার— ছটপুজোর এই দুই দিন রামপুরহাট শহরের কোর্টের গলি এলাকার কয়েকটি মাংসের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট দোকানগুলির কর্তৃপক্ষের হাতে লিখিত নোটিশও তুলে দেওয়া হয়েছে। এই নির্দেশকে ঘিরেই এখন বীরভূমের রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ব্যস্ততম এলাকা তথা কোর্টের গলির রাস্তার ধারেই পরপর তিনটি মাংসের দোকান রয়েছে। অভিযোগ, ওই দোকানগুলিতে খোলা আকাশের নিচে বা প্রকাশ্যে মাংস কাটা হয়। ছটপুজো উপলক্ষে অগণিত ব্রতী ও সাধারণ মানুষ ওই রাস্তা দিয়েই ঘাটে যাতায়াত করেন। সেই বিষয়টি মাথায় রেখেই এবং পুজোর পবিত্রতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে রামপুরহাট পুরসভার পৌরপতি সৌমেন ভগত স্পষ্ট জানান, “ওই দোকানগুলিতে প্রকাশ্যে মাংস কাটা হয়, তাই ছটপুজোর মতো পবিত্র উৎসবের সময় সংশ্লিষ্ট দোকানগুলিকে রবিবার ও সোমবার দু’দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” পুরসভার এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা ও পুণ্যার্থীরা। আবার পুরসভার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শহরে রাজনৈতিক তরজা শুরু হতে সময় নেয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের দাবি, নির্দিষ্ট কিছু দোকানকে লক্ষ্য করে এ ধরনের নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।