SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চার লেনের অ্যাপ্রোচ রোড-সহ আধুনিক সেতু নতুন করে জুড়ে দিচ্ছে ৬ জেলা ৩ রাজ্য! চোখের পলকে কামারপুকুর-জয়রামবাটী

দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার পদক্ষেপ নেওয়ায় নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আরামবাগের সাধারণ মানুষ। শুধু আরামবাগই নয় আশপাশের বেশ কয়েকটি জেলার নিত্য যাত্রীরাও খুশি।

Written By Soumitra Sen
Published: Nov 27, 2026, 15:36 IST | Updated: Nov 27, 2026, 15:44 IST
Join

দিব্যেন্দু সরকার: দীর্ঘ প্রতীক্ষার পরে আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর নতুন চার লেনের সেতু নির্মাণ হতে চলেছে। আর তার জন্য কেন্দ্রীয় সরকারের পরিবহণ দফতর সেতু বন্ধন প্রকল্পে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করায় খুশি গোটা আরামবাগ মহকুমা। দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার পদক্ষেপ নেওয়ায় নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আরামবাগের সাধারণ মানুষ। শুধু আরামবাগই নয় আশপাশের বেশ কয়েকটি জেলার নিত্য যাত্রীরাও খুশি।

আরও পড়ুন: বড়দিনে বড় বিপদের খবর‌‌! রেলপথ অচল ২০ ঘণ্টা ৫০ 

আরও পড়ুন: সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে 

৬ জেলা ৩ রাজ্য

উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ১০ অগাস্ট আরামবাগের সঙ্গে ৬টি জেলার সংযোগকারী আরামবাগের এই রামকৃষ্ণ সেতুর একাংশের রেলিং ভেঙে যায়। তারপর থেকে সেতুর  দু'দিকে বসানো হয় হাইট বার। যদিও পরে সেতুর উপর দিয়ে দূরপাল্লা বাস থেকে মালবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর জেরে সাধারণ মানুষের পাশাপাশি হোটেল ব্যবসায়ী, পরিবহণ ব্যবসায়ী থেকে সমস্ত শ্রেণির মানুষ সমস্যায় পড়েন। তৃণমূল আমলে বারবার সেতুর দাবিতে আন্দোলন শুরু হয়। এমনকী বাস ধর্মঘটেরও ডাক দেওয়া হয়। যদিও ব্রিজ সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি। এই রামকৃষ্ণ সেতু হুগলির সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের সংযোগ স্থাপন করে। এমনকী এই রুট দিয়ে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশাতেও পৌঁছনো যায়। রামকৃষ্ণ সেতুকে দুর্বল হিসেবে চিহ্নিত করায় অসুবিধায় পড়েন সমস্ত স্তরের মানুষজন।

চার লেনের নতুন সেতু

অবশেষে নতুন সেতু নির্মাণের ঘোষণা হতেই খুশির জোয়ার আরামবাগে। জানা গিয়েছে, আরামবাগের কালীপুর থেকে দৌলতপু-- চার লেনের নতুন সেতু তৈরি হবে। সেতুটি ৩৮৪ মিটার দীর্ঘ ও ২৭ মিটার চওড়া করা হবে। পুরনো সেতু থেকে ২৭ মিটার দূরত্বে এই নতুন সেতু  তৈরির পরিকল্পনা করা হয়েছে। দুই দিকের অ্যাপ্রোচ রাস্তাও থাকবে  চার লেনের। সেতুর পশ্চিম দিকে বাঁকুড়া রোডে গিয়ে মিশবে। এদিকে পূর্ব দিকে পল্লীশ্রীর বর্ধমান  মোড় থেকে শুরু হবে অ্যাপ্রোচ রাস্তা।

নতুনের সঙ্গে পুরনোও চাই

সকলেই চাইছেন, যাতে সেতুর কাজ দ্রুত শুরু হয় সেদিকে যেন নজর দেন নতুন বিধায়কেরা। তবে তাঁদের দাবি, পুরনো রামকৃষ্ণ সেতুও যাতে সচল থাকে, সেই দিকেও নজর দিতে হবে বর্তমান দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ও বিধায়কদের। খুব শীঘ্র যাতে সেতুর কাজ শুরু ও শেষ হয়ে যায় সেই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES