SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাতের অন্ধকারে মন্দিরে ভাঙচুর, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাল রঙের তরল

Mandir Ransacked: রাতের অন্ধকারে কেউ বা কারা ওই কাণ্ড করে চলে গিয়েছে। ছিটিয়ে দিয়েছে রাল রঙের তরল

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 27, 2026, 02:05 PM IST | Updated: Oct 27, 2026, 02:09 PM IST
Image Credit: মন্দিরে ভাঙচুর
Join

প্রসেনজিত্ মালাকার: রাতের অন্ধকারে রাম মন্দিরে ভাঙচুর। শুধু তাই নয়, লাল রঙের তরল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। ঘটনার তদন্তে জেলা প্রশাসন।

রাতের অন্ধকারে কেউ বা কার বীরভূমের লাভপুরের চৌহাট্টায় রাম মন্দিরে মূর্তি ভেঙে লাল রঙের জলীয় দ্রব্য ছিটিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল লাভপুরের চৌহাট্টা এলাকায়।

স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতো আজ সকালে বিভিন্ন মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যায়। সেইমতো আজ সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের প্রণাম করার সময় দেখেন রামমূর্তি ভাঙা ও মন্দিরের চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাল রঙের দ্রব্য। লাল দ্রব্যটি রক্ত হতে পারে বলে অনুমান করে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন-'আমার মেয়ের ক্ষেত্রে ঘটনার পুনর্নির্মাণ হয়নি', গাইঘাটা এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক বিধায়ক রত্না দেবনাথ

ওই ঘটনায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্তে আসেন বীরভূম জেলা পুলিস সুপার, বোলপুর অ্যাডিশনাল এসপি, বোলপুর এসডিপিও লাভপুর থানার পুলিস প্রশাসন। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

বীরভূম জেলা পুলিস সুপার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্তের জন্য সময় নেওয়া হয়েছে ও এই ঘটনা যে ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তদন্ত করার জন্য ফরেনসিক দলকে জানানো হয়েছে বলে জানান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES