রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম
বিহার সীমানা হয়ে পালানোর সময় এনকাউন্টার। পালানোর সময় পুলিসকে লক্ষ্য় করে গুলি। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিস।
Published: Nov 09, 2026, 07:52 AM IST
| Updated: Nov 09, 2026, 08:22 AM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। কুলিক ফরেস্টে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তের ওপর চলল গুলি। বিহার সীমান্তে পালানোর সময় এই ঘটনা ঘটে। তিন দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা। অবশেষে রায়গঞ্জের কুলিক জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল।
ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। জানা যায়, সে বিহারে পালানোর চেষ্টা করছে। গোপন সূত্রে খবর পেয়ে বিহার সীমান্তে ফাঁদ পাতে পুলিস বাহিনী।
পুলিস দেখেই গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে পুলিসও। গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হয় অভিযুক্ত।
সবিস্তারে আসছে...