বদলের বাংলায় অবশেষে রায়গঞ্জে AIIMS? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
Raiganj AIIMS: 'জলপাইগুড়িকেও নিরাশ করব না। পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল জলপাইগুড়িতে হবে'।
কমলাক্ষ ভট্টাচার্য: বদলের বাংলায় রায়গঞ্জে অবশেষে AIIMS! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, 'রায়গঞ্জের দিগনগরে AIIMS তৈরি করার প্রস্তাব আমরা ভারত সরকারের কাছে পাঠাব। জলপাইগুড়িকেও নিরাশ করব না। পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল জলপাইগুড়িতে হবে'।
আরও পড়ুন: 'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়কের সব মামলা আবার খোলা হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রায়গঞ্জে মুখ্যমন্ত্রী
রাজ্য সরকারের 'বিশেষ জনপরিষেবা প্রদান কর্মসূচি'। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পর কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনসভা। মুখ্যমন্ত্রী বলেন, 'এই জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। শরণার্থীদের CAA দেব। যে ৯ হাজার আবেদন আছে, হিন্দু হওয়ায় যাঁদের তাড়িয়ে দিয়েছে, তাঁদের আমরা নাগরিকত্ব দেব। CAA-র জন জন্য় যাঁরা আবেদন করেননি, আবেদন করুন'। জানান, 'তাদের নাম জানুয়ারি মাসের ভোটার লিস্টেও উঠবে। অমিত শাহজি এখন আমার উপর দায়িত্ব দিয়েছে CAA দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে আসা একজন হিন্দু শরণার্থীও যেন জেলে না থাকে সেই ব্যবস্থা করতে বলেছি'।
'যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে ফেরত পাঠাব'
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, 'যাঁরা অনুপ্রবেশকারী, তাঁদের ঘাড়ধাক্কা দেবেন তো? যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে ফেরত পাঠাব। BSF-কে সাহায্য করবেন। কোনও অবৈধ মাদ্রাসা যেন না থাকে, কোনও টুকরে টুকরে গ্যাং, আরশোলা, ছারপোকা যেন বংশ বিস্তার না করে। কোনওভাবে বাংলাদেশের জামাতিরা কাশ্মীর মাঙ্গে আজাদি না করতে পারে, নজর রাখবেন'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমাদের সময়ে ধর্ম পালনে, উৎসবে কেউ বাধা দিলে এক ইঞ্চি জমি ছাড়ব না, বলে গেলাম'।
মুখ্যমন্ত্রী জানান, 'আপনাদের এই জেলায় অনেক কাজ হচ্ছে। রায়গঞ্জ -বারশুই এই রাস্তা জুড়ে দেব। কালীয়াগঞ্জ -বুনিয়াদপুর ব্রড গেজ লাইনের জন্য আমরা জমি দেব। ২০২৭ সাল থেকে হেমতাবাদ কলেজে কলা বিভাগে পড়ানো শুরু হয়ে যাবে'। বলেন, যত মঠ-মন্দির আছে তালিকা তৈরী করুন। আগামী ২ বছরে মঠ -মন্দির সংস্কারের জন্য ২ হাজার কোটি টাকা খরচ করব। আমরা তীর্থ ক্ষেত্র সার্কিট সম্পূর্ণ করব'।
আরও পড়ুন: দিল্লি গিয়েই কাটাতে হবে কেন্দ্রীয় প্রকল্পের জট, উন্নয়নে গতি আনতে সচিবদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'গোমাতার উপর কেউ হাত দেবেন না, আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না'
মুখ্যমন্ত্রীর কথায়, 'ডালখোলা থেকে মহিষ,গরু গাড়িতে তুলত। গোমাতার উপর কেউ হাত দেবেন না, আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। কিছু হলেই টোল ফ্রি নম্বরে বলে দেবেন। পুলিসকে খোলা হাত দিয়ে রেখেছি, গ্যাং রেপ,ধর্ষণের মত ঘটনা ঘটলে পুলিস যা করার করবে। এদের উপর যারা হাত তুলছে তাদের উপর কি হচ্ছে দেখতেই পাচ্ছেন, পুলিসমন্ত্রী বেশি কিছু বলবে না। ADM ল্যান্ডকে বলে গিয়েছি, যত আদিবাসী ও সনাতনীদের জমি বেদখল করিয়েছে সব উদ্ধার করিয়ে নেব। যত সরকারী জমিতে অবৈধ নির্মাণ করেছে আমি সব পরিস্কার করে যাব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)