SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ইলিশ ১৮০০ টাকা, চিতল ১০০০ টাকা, খাসি ১০০০ টাকা, সরষের তেল ২০০! আর মিষ্টি? গনগনে আগুনে পুড়ছে ভাইফোঁটার বাজার

Price Rise in Bhaiphonta: ভাইফোঁটা মানে ভাইয়ের জন্য বিশেষ আয়োজন। আর সেই আয়োজন ঘিরেই জমে উঠেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার। সকাল থেকেই সেখানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে উৎসবের আনন্দের মাঝেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দাম।

Written By Soumitra Sen
Published: Nov 10, 2026, 07:17 PM IST | Updated: Nov 10, 2026, 07:52 PM IST
Join

প্রদ্যুৎ দাস: পরপর পরব। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরে এবার ভাইফোঁটা। কিন্তু পকেটে টান পড়ছে জলপাইগুড়িতে বাজার করতে আসা মানুষজনের। হবে নাই-বা কেন? সবজি থেকে মাংস, মাছ থেকে মিষ্টি-- সবকিছুরই দাম চড়া! তবে পকেটে টান পড়লেও জলপাইগুড়ির দিনবাজারে জমজমাট ভাইফোঁটার কেনাকাটা।

বাজারমূল্য

কীরকম দাম জলপাইগুড়ির বাজারে? ইলিশ-- ১৫০০ থেকে ১৮০০ টাকা, চিংড়ি-- ৮০০ টাকা, কাতলা-- ৬০০ টাকা, পাবদা-- ৭০০ টাকা, চিতল-- ১০০০ টাকা। খাসির মাংস-- ৮০০ থেকে ১০০০ টাকা, পোলট্রি মুরগি ২৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, সরষের তেল ২০০ টাকা কিলো! ফলে, খুব স্বভাবতই ক্রেতাদের চোখে জল। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: ভাইফোঁটার মিষ্টিমহল্লা থেকে জোড়াফুলকে উৎখাত করে স্বমহিমায় 

চড়া দাম

ভাইফোঁটা মানেই ভাইয়ের জন্য বিশেষ আয়োজন। আর সেই আয়োজন ঘিরেই জমে উঠেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে উৎসবের আনন্দের মাঝেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দাম।

বোনেরা রেডি

সবজি থেকে শুরু করে মাছ-মাংস-- প্রায় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে বাজার করতে এসে কিছুটা হলেও পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তের। তবুও ভাইফোঁটার বিশেষ দিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে পিছপা হচ্ছেন না ক্রেতারা। ভাইদের আপ্যায়নে সাহসে বুক বেঁধে এগিয়ে যাচ্ছেন বোনেরা। দাম বেশি হলেও কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। সব মিলিয়ে চড়া দামের মধ্যেও উৎসবের আমেজে জমজমাট জলপাইগুড়ির দিনবাজার।

ভাইফোঁটায় মিষ্টির পসরা

ওদিকে ভাইফোঁটা উপলক্ষে বাহারি মিষ্টির সম্ভার নিয়ে ক্রেতাদের মন জয় করতে প্রস্তুত জলপাইগুড়ির মিষ্টান্ন ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে সাজিয়ে তোলা হয়েছে হরেক রকমের মিষ্টির পসরা। আর সেই মিষ্টি কিনতেই সকাল থেকেই দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ভাইফোঁটার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে রসগোল্লা, চমচম, কালাকাঁদ, ছানার পোলাও, মিহিদানা থেকে শুরু করে গঙ্গারামপুরের বিখ্যাত দই। ভাই-বোনের মিষ্টি সম্পর্কের উৎসবকে আরও মিষ্টি করে তুলতে পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত ক্রেতারা। সব মিলিয়ে ভাইফোঁটাকে ঘিরে উৎসবের আমেজে জমজমাট জলপাইগুড়ির মিষ্টির বাজার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES