Bhaiphonta Misti in Bhratri Dwitiya: মিষ্টি ছাড়া ভাইফোঁটা হয় না। আর ভাইফোঁটার মিষ্টি মানেই খাজা। সঙ্গে আরও নানারকম মিষ্টি। নিছক রসগোল্লা-সন্দেশেই আটকে না থেকে অন্য় রকম স্বাদের খোঁজ।
মিষ্টি ছাড়া ভাইফোঁটা হয় না। আর ভাইফোঁটার মিষ্টি মানেই তো খাজা, চাই লবঙ্গলতিকাও। সঙ্গে থাকছে আরও নানারকম মিষ্টি। নিছক রসগোল্লা-সন্দেশের মধ্যেই আটকে না থেকে একটু অন্য রকম স্বাদের খোঁজ।
2/6
মিষ্টির দাম
ছানা ও চিনির দাম বেড়েছে, ফলে মিষ্টির দামও বেড়েছে। কিন্তু মিষ্টি ছাড়া ভাইফোঁটা তো কল্পনাও করা যায় না। তাই দাম বাড়লেও রীতিমতো মিষ্টি কিনছেন ক্রেতারা।
3/6
পদ্মছাপ সন্দেশ
ব্যান্ডেলের মিষ্টির দোকানে এবার পদ্মছাপ সন্দেশের বিক্রি দারুণ। রাজ্যে পালাবদলে জোড়াফুলের জায়গা নিয়েছে পদ্ম। ভাইফোঁটার মিষ্টিতেও তার প্রভাব পড়েছে।
4/6
হরেক মিষ্টি
ক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই পদ্মছাপ মিষ্টির পাশাপাশি হরেক রকমের মিষ্টির পসরা দোকানে-দোকানে।
5/6
মিষ্টিমুখের পরে
ভাইফোঁটার মিষ্টিমুখের পরে বোনেরা থালা সাজিয়ে পরিবেশন করেন মাছ-মাংসের পদ। আসলে বাঙালির উৎসব মানেই তো দেদার খাওয়া-দাওয়া।
6/6
মিষ্টির মতোই
তবে মিষ্টির মতোই ভাইয়ের পাতে এবার ইলিশ গলদা তোপসে ভেটকি অথবা রুই কাতলার পদ দিতে গেলে কি বোনেদের একটু ভাবতে হবে? দাম তো ঊর্ধ্বমুখী! বিক্রেতারা যদিও বলছেন, দাম তেমন কিছু বাড়েনি। তবে যাঁরা কিনছেন, তাঁরা বলছেন-- উৎসব এলেই দাম চড়ে, আর সেটা মেনে নিয়েই সারতে হয় কেনাকাটা।