SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা নিয়ে বলেন, এখানকার জমি কৃষকদের ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। সেই জমিকে ফের অধিগ্রহণ করতে হবে

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 20:36 IST | Updated: Nov 24, 2026, 20:39 IST
Image Credit: স্বপন দাসগুপ্ত
Join

দেবব্রত ঘোষ ও অয়ন ঘোষাল: বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের অসুবিধার কথা স্বীকার করে নিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার সন্ধ্যায় সালকিয়ার বাঁধাঘাটের কাছে একটি মন্দিরে দেব দীপাবলি উপলক্ষে গঙ্গা আরতি করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মূল্যবৃদ্ধির কথা মেনে নেন।

অর্থমন্ত্রী বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি শুধুমাত্র রাজ্যের সমস্যা নয়। গোটা দেশের সমস্যা। এর পিছনে চাহিদা এবং সরবারহের একটি চেনের ব্যাপার আছে। আন্তর্জাতিক সাপ্লাই চেনে একটা বিপর্যয় হয়েছে। তার প্রভাব একটা পড়েছে। অন্য দেশের তুলনায় ভারতে প্রভাব অনেক কম পড়েছে। এতে একটা শ্রেণির মানুষের কষ্ট হচ্ছে। আপনারা বলবেন দু-পাঁচ টাকা কমিয়ে দাও। তাতে তো হবে না। রুট কজটা দেখতে হবে। একজন দোকানদারকে তো গ্রেফতার করে কোনও লাভ নেই। তাহলে হুজ্জুতি হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মূল্যবৃদ্ধির সমস্যাটা দেখছেন।

এদিন তিনি সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা নিয়ে বলেন, এখানকার জমি কৃষকদের ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। সেই জমিকে ফের অধিগ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অশোক লেল্যান্ড কোম্পানি কথা হয়েছে। শমীক ভট্টাচার্যের সঙ্গে কেমিকাল কোম্পানির কথা হয়েছে। কিছু একটা করতে আমরা আগ্রহী। তবে আগের সরকার সিঙ্গুরে জমি নিয়ে জট পাকিয়ে রেখেছে। ওরা জট পাকানোয় ওস্তাদ ছিল।

অর্থমন্ত্রী বলেন, শিল্প ও আমাদের যে বিনিয়োগ নীতি তা ঘোষণা হয়ে গিয়েছে। সিঙ্গুর নিয়ে অনেক চিন্তা রয়েছে। কোনও কোনও মোটর কোম্পানি যেমন অশোক লেল্যান্ড আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া কয়েকটি কেমিক্যাল কোম্পানিও আগ্রহ প্রকাশ করেছে। এসবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার এবার চিন্তাভাবনা করবে, তার পর অফার দেবে। এখনও ফাইনাল কিছু হয়নি। ফাইনাইজড হলে মুখ্যমন্ত্রী বলবেন।

আরও পড়ুন-হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রসঙ্গে বলেন এ ব্যাপারে বিদেশ মন্ত্রক বলবেন। রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বলেন তোলাবাজি করে গ্রেফতার হলে ভালো হয়েছে।

উল্লেখ্য, বাজারে সবথেকে বেশি বেড়েছে সর্ষের তেলের দাম। দুই মাস আগে দাম ছিল ১৭০ টাকা। এখন ২২০ টাকা। ব্র্যান্ডিং থাকলে ২৩৫ টাকা। মুসুর ডাল ১৩০ থেকে বেড়ে ১৬০ টাকা। মুগ ডাল ১৬০ থেকে বেড়ে ১৮০ টাকা। চিনির দাম ৪২ টাকা থেকে বেড়ে ৮০ টাকা। হলুদ, জিরে, শুকনো লঙ্কা, এলাচ-সহ অন্যন্য মুদিখানার সামগ্রীর দাম ২৫ শতাংশ বেড়েছে। চালের দাম গড়ে বেড়েছে ১৫ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES