• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /রাস্তায় উল্টে গেল মদ বোঝাই পিকআপ ভ্যান, খবর পেয়েই ছুটে এল জনতা

রাস্তায় উল্টে গেল মদ বোঝাই পিকআপ ভ্যান, খবর পেয়েই ছুটে এল জনতা

Midnapur: পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাগ্রস্ত পিকআপভ্যান এবং রাস্তায় ছড়িয়ে পড়া মদের বোতল সরানোর কাজও শুরু হয়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 01, 2026, 02:26 PM IST|Updated: Nov 01, 2026, 02:29 PM IST
joinshare
রাস্তায় উল্টে গেল মদ বোঝাই পিকআপ ভ্যান, খবর পেয়েই ছুটে এল জনতা
Image Credit: পশ্চিম মেদিনীপুর

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

2

হাওড়ায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ! হাতেনাতে পাকড়াও এক ব্য়ক্তি

3

পুরভোটের আগে প্রাক্তন মেয়র শোভনের পাশে কুণাল! সঙ্গে... প্রকাশ্যে ছবি

4

'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!

5

দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ই গোপী: হঠাত্ খুলে বেরিয়ে গেল চলন্ত গাড়ির সামনের চাকা। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর উল্টে গেল মদ বোঝাই একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনার অভিঘাতে রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে প্রচুর মদের বোতল। রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কংসাবতী নদী সংলগ্ন জিন শহর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের একটি আইএমএল বটলিং প্ল্যান্ট থেকে বিপুল পরিমাণ মদ বোঝাই করে পিকআপ ভ্যানটি রাজ্য সড়ক ধরে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল। জিন শহর এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি। অভিযোগ, চলন্ত অবস্থায় পিকআপ ভ্যানটির সামনের একটি চাকা আচমকাই খুলে যায়।

চালক কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। মুহূর্তের মধ্যেই রাজ্য সড়কের উপর উল্টে যায় মদ বোঝাই পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা প্রচুর মদের বোতল রাস্তায় ছিটকে পড়ে। রাজ্য সড়কের উপর বোতলের পর বোতল ছড়িয়ে পড়ার দৃশ্য দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ। পাশাপাশি আবগারি দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

আরও পড়ুন-চোরবাগান পদপিষ্টকাণ্ডে বিরাট আপডেট: কাউকেই রেহাই নয়, ৯ জনেরই জামিন নাকচ-- নবান্ন-রাইটার্সে উচ্চপর্যায়ের তদন্ত

পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাগ্রস্ত পিকআপভ্যান এবং রাস্তায় ছড়িয়ে পড়া মদের বোতল সরানোর কাজও শুরু হয়। কীভাবে চলন্ত গাড়ির সামনের চাকা খুলে গেল, তার পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সৌভাগ্যবশত, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত রাজ্য সড়কে চলন্ত মদ বোঝাই গাড়ির এমন দুর্ঘটনা ঘিরে রবিবার দুপুরে জিন শহর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal