SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নন্দীগ্রামে সূর্যোদয়ের লড়াইয়ে যারা গিয়েছিল তাদের ছাড় নেই, গ্রেফতার করা হবে সিপিএম নেতা তপন ঘোষকে: মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: পৌরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল করবে বলেও গড়বেতার জনসভা থেকে আসা প্রকাশ করেন শুভেন্দু

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 31, 2026, 07:35 PM IST | Updated: Oct 31, 2026, 07:46 PM IST
Image Credit: শুভেন্দু অধিকারী
Join

চম্পক দত্ত: গড়বেতা থেকে নন্দীগ্রামে যারা সূর্যোদয়ের লড়াই করতে গিয়েছিল তাদের একটাকেও ছাড়া হবে না। গ্রেফতার করা হবে সিপিএম নেতা তপন ঘোষকে। শনিবার গড়বেতার সভা থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে ওই ঘটনার ফাইল খোলার কথা জানিয়ে দিলেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, বলে গেলাম ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ সালে গড়বেতায় যে সিপিএম অফিস ছিল, সেখান থেকে যারা যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল তাদের কেস রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না। আগেও ওদের জবাব দিয়েছি। তপন-সুকুর একসময় বলেছিল শুভেন্দু অধিকারী ঢুকলে পা ভাঙব। আমি ৩ দিনের মধ্যে চন্দ্রকোনা রোডে এসে সুশান্ত ঘোষের বুকের উপরে দাঁড়িয়ে সভা করে গিয়েছিলাম। এখনও তো যাহাই তৃণমূল তাহাই সিপিএম। খড়কুসমা, চমকাইতলার যারা অত্যাচার করেছে তারা এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে।

সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের ভোটে গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণথ টুডুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী প্রণতের কাছে এফআইআর এর কপি চাইলেন। বললেন, যারা এখনও গ্রেফতার হয়নি তাদেরকে চুলের মুঠি ধরে জেলে ভরবেন। যারা এখনো এই ভোট কেসে অ্যারেস্ট হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন পুলিস সুপারকে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনের আগে ফিরছিলাম পুরুলিয়া থেকে। চন্দ্রকোনা রোডে আমি আক্রান্ত হয়েছিলাম। আমি ভুলিনি সেই কথা। সারারাত ফাঁড়িতে বসে ছিলাম। মোহম্মদ সেলিম কয়েক দিন আগে বলেছেন, চন্দ্রকোনা রোডে বিজেপি এসেছিল সিপিএমকে আক্রমণ করতে,কর্মীরা প্রতিরোধ করে দিয়েছে। এরপরই সিপিএমকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,  বলে গেলাম গড়বেড়া থেকে নন্দীগ্রামে যারা বন্দুক নিয়ে সূর্যোদয়ের লড়াই করতে গিয়েছিলেন  তাদের একটাকেও ছাড়া হবে না। সিপিএম নেতা তপন ঘোষ কোথায় আছে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রকোনা রোডে এসে আমি সুশান্ত ঘোষের বুকের ওপর দাঁড়িয়ে সভা করে গেছি। এরা আবার সন্ত্রাস করতে চায়, আপনারা তা  রুখে দেবেন। আমি যখন বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে গিয়ে আন্টি আর বেবিরা দোস্তি করছে। ফলতার পুষ্পা 'ঝুকেগা নেহি' বলেছিল, শেষে মাঠ ছেড়ে পালিয়ে গেছে। মমতার বন্ধু এখন লাল পাটি।

আরও পড়ুন-প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ: ওবিসি সংরক্ষণ থাকবে নাকি সবাই জেনারেল ক্যাটাগরি? জেনে নিন আপডেট

আগামী পৌরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল করবে বলেও গড়বেতার জনসভা থেকে আসা প্রকাশ করেন শুভেন্দু। আগামী দিনের এই জঙ্গলমহলে লোকশিল্পীদের দিয়ে গ্রামে গ্রামে গিয়ে সরকারের কাজ প্রচার করব। ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণার দিদি এবং বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। জানুয়ারি মাসে নতুন ২০ লক্ষ আবাস যোজনার বাড়ি পাবে। যারা পুরাতন আবাস ও মনরেগার টাকা যারা চুরি করেছে তাদের কাছ থেকে সব আদায় করাব। এবার দেখতে হবে তৃণমূলের লোকেরা যেন কোনভাবেই আবাস না পেতে পারে। মহালয়ার দিন ১১ হাজার কনস্টেবল এর হাতে চাকরির এপয়েন্টমেন্ট তুলে দিয়েছি। ৩৫ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। ৮ ওই মের মধ্যে এসসি এসটি, ওবিসিদের মর্যাদা দিয়ে ১ লক্ষ নিয়োগ হবে। ৮৪ লক্ষ মানুষ ৫০০ টাকা করে বাড়তি টাকা পেয়েছেন। আগামী দিনে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাও পাবেন। বার্ধক্য ভাতা যারা আবেদন করবেন তারা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপাক এর দেওয়া তালিকা গ্রহণ করব না। ডিসেম্বরে সেবা সেতু ক্যাম্প হবে সেখানে নতুন করে আবেদন করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৫ তারিখে কৃষক সম্মান নিধির টাকা পেয়ে যাবেন। কৃষকদের বিদুৎ বিলে ২ টাকা করে ছাড় দিয়েছি। কৃষকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার করেছে, আমি তাদের ক্ষতিপূরণ দেব। আগামী দিনে বর্ডারে আর কেউ আলুর গাড়ি আটকাবেন না। আগামী বাজেটে গড়বেতাকে মহকুমা ঘোষণা করা হবে। খড়গপুর চৌরঙ্গী থেকে গড়বেতা পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরি করব। সেই সঙ্গে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পেও সাহায্য করবে আমাদের সরকার। খড়্কুশমার জন্যেও আলাদা করে উন্নয়ন প্যাকেজ দেবে রাজ্য সরকার। গড়বেতার তপন ঘোষ আছে না পালিয়ে গেছে, এসপি ম্যাডামকে তাকে খুঁজে এনে জেলে ভরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আগামী দিনের রাজনীতি করতে গিয়ে যাদের বাড়ির প্রিয়জনরা হারিয়ে গেছে, জেলা শাসকের কাছে আবেদন করার নির্দেশ শুভেন্দু অধিকারী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES