SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্কুলে শিক্ষিকার উপরে নজরদারি-কুদৃষ্টি! এমনকি... তোলপাড় এলাকা

Jalpaiguri: সব ঝুট হ্যায়! কী ব্যাখ্যা দিলেন অভিযুক্ত শিক্ষক?

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 12, 2026, 06:13 PM IST | Updated: Oct 12, 2026, 06:18 PM IST
Image Credit: জলপাইগুড়ি স্কুল
Join

প্রদ্যুত্ দাস: স্কুলের মধ্যেই শিক্ষিকার উপর নজরদারি! এমনকি বাথরুমে গেলেও উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষিকাকে কুদৃষ্টিতে দেখা থেকে শুরু করে পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মারওয়ারি বয়েজ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে।

ঘটনার তদন্তের দাবিতে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উড়ছে। দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থা। দিন দিন পড়ুয়াদের সংখ্যা তলানিতে চলে যাচ্ছে। স্কুলের বেহাল পরিস্থিতি। অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকে।

অভিযোগ, বিদ্যালয়ের এক শিক্ষিকার গতিবিধির উপর নিয়মিত নজরদারি চালান অভিযুক্ত শিক্ষক। এমনকি শিক্ষিকা বাথরুমে গেলেও সেখানে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, বিদ্যালয়ের পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। বিক্ষোভে সামিল হন বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরাও। অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

আরও পড়ুন-দেবীপক্ষের দ্বিতীয়ায় মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা, ১০৮ কন্ঠে চণ্ডীপাঠ, ১০৮ শঙ্খের ধ্বনি

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি বলেন, বাথরুমের সামনে কোনও দিনই যাই না। বাচ্চাগুলোকে দেখি যাতে ওরা বাথরুমে যায় বাইরে না যায়। দিদিমনির পেছনে বাথরুমে যাই না। এটা পুরোটাই মিথ্যে। হাতুড়ি দিয়ে বাচ্চাদের মারার অভিযোগ উঠেছে সেটাও মিথ্যে। ওদের ভয় দেখাই। স্কুলে টিচার কম। অভিভাবকরা এসে দেখে শিক্ষক নেই। তাই তারা বাচ্চা পাঠায় না।

পুজোর মুখে বিদ্যালয়ের অন্দরেই এক শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি শহরে। গোটা ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে তৈরি হয়েছে উত্তেজনা।

ওই শিক্ষিকা বলেন, কী বলব! মহিলা হিসেবে আমরা তো একটু সম্ভ্রম রয়েছে। বাথরুমে গেলে উনি গিয়ে দাঁড়িয়ে থাকেন। ক্লাসে পড়লে উনি উঁকি দেন। উনি খুব বাজে ভাবে তাকান।  যারা রান্না করেন তাঁরাও দেখেছেন বিষয়টা। গত এক বছর উনি এমন শুরু করেছেন যা আর সহ্য করা যাচ্ছে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES