SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

Daspur Incident: সম্প্রতি কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত। সেখানে খাওয়াদাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Edited By Soumita Khan
Published: Nov 09, 2026, 03:06 PM IST | Updated: Nov 09, 2026, 03:11 PM IST
Join

চম্পক দত্ত: শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলল মৃতের পরিবার। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিস।

মৃত যুবকের নাম প্রশান্ত দোলুই (২৭)। তাঁর বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত। সেখানে খাওয়াদাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষক্রিয়ার সন্দেহে তাঁকে প্রথমে কেশপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাঁকে দাসপুরের গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম

চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গত শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় প্রশান্তর। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। এরপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, প্রশান্তর খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিসের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

উল্লেখ্য, লিভ-ইন পার্টনারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্চালিকা বসুর সঙ্গে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক। গত শনিবার রাতে ওই ফ্ল্যাটেই দু'জনের মধ্যে অশান্তি বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারাল অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES