SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গুলি চালানোর অভিযোগ করতে এসে নিজেই আটক যুবক

Bhatpara: পেছনে আসলে এক বিবাহ বহির্ভূত সম্পর্ক! পুলিসের জেরায়....

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 26, 2026, 01:58 PM IST | Updated: Oct 26, 2026, 02:02 PM IST
Image Credit: ভাটপাড়া
Join

বরুণ সেনগুপ্ত: দেড় মাস আগের কথা। বেআইনি অস্ত্র রাখা ও বাড়িতেই গুলি চালনার অভিযোগে গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিস। সেইসময় ঋত্বিক সাউয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় একটি নাইন এমএম পিস্তলে ম্যাগাজিন ভরছে।

এদিকে ঋত্বিক ভাটপাড়া থানায় অভিযোগ করতে আসে বন্ধু সুরজ চৌধুরির বিরুদ্ধে। তার দাবি, সে একটি নতুন বাইক কিনেছে। সেই বাইকটি চালানোর জন্য নিয়ে যায় বন্ধু সুরজ। বারবার বলার পরও সেই বাইক আর ফেরত দিচ্ছে না সুরজ। সেই অভিযোগ জানাতেই থানায় গিয়েছিল ঋত্বিক।

আরও পড়ুন-সব ওয়ার্ডই পাল্টাবে, কর্পোরেশন গড়বে বিজেপি! বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে হুংকার দিলীপ ঘোষের

গতকাল রাতে ঋত্বিক যখন থানায় অভিযোগ করে ফিরছিল সেইসময় সুরজ চৌধুরি ও তার সাঙ্গপাঙ্গরা ঋত্বিককে মারধর করে। সেইসময় সুরজের পকেট থেকে পিস্তল পড়ে যায়। বন্দুক লোডেড থাকায় সেখান থেকে গুলি চলে যায়। সেই অভিযাগ জানাতে থানায় এলে তাকে গ্রেফতার করে পুলিস। কারণ মনে করা হচ্ছে সুরজকে ফাঁসানের জন্যই গুলি চালানোর অভিযোগ করছে ঋত্বিক। সূত্রের খবর, ঋত্বিক সাউয়ের স্ত্রীর সঙ্গে সুরজের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। পুলিস ঋত্বিক ও তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES