• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /সাইকেল চেপে গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী! বেপরোয়া গাড়ি এসে পিষে দিল দুজনকেই

সাইকেল চেপে গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী! বেপরোয়া গাড়ি এসে পিষে দিল দুজনকেই

Road Accident: মৃত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবা-মাকে হারিয়ে এখন অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। ঘাতক বাইকের চালক গুরুতর আহত।

Edited BySoumita Khan
Published: Nov 14, 2026, 12:10 PM IST|Updated: Nov 14, 2026, 12:12 PM IST
joinshare
সাইকেল চেপে গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী! বেপরোয়া গাড়ি এসে পিষে দিল দুজনকেই

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ বসাক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি এলাকায়। জানা গিয়েছে, বুধনি ওরাও একটি বিলাসবহুল রিসোর্টে কাজ করতেন। রাতে ডিউটি শেষ হওয়ার পর বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি না পেয়ে স্বামী রাজু ওরাওকে ফোন করে তাঁকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর স্বামী সাইকেল নিয়ে তাঁকে আনতে গেলে দু'জনে সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁদের সাইকেলে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বুধনি ওরাও এবং তাঁর স্বামী রাজু ওরাওয়ের। গুরুতর আহত হন বাইক চালক। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ইংডং চা বাগান এলাকায়। স্থানীয় বাসিন্দা সন্তোষ ভোক্তা জানান, এক রাতেই একই পরিবারের স্বামী-স্ত্রী দু'জনের মৃত্যুতে তাঁরা হতবাক। মৃত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবা-মাকে হারিয়ে এখন অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। একটি দুর্ঘটনায় কার্যত অভিভাবকহীন হয়ে পড়ল দুই শিশু। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন: বিরাট বদল রেল পরিষেবায়! হাওড়া ও সাঁতরাগাছি থেকে চিরতরে বিদায় নিল ৪ জনপ্রিয় দূরপাল্লার এক্সপ্রেস

প্রসঙ্গত, রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মা ও মেয়ের। গত শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-আসানসোল রেলপথের খানা জংশন স্টেশনে। মৃতদের নাম পূজা দাস (৩০) এবং পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ে পল্লবীকে নিয়ে গলসির খানা গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার উদ্দেশ্যে খানা জংশন স্টেশনে পৌঁছান তিনি। সেই সময় সিগন্যাল  খেয়াল না করে রেল লাইন পারাপার করতে যান মা ও মেয়ে। ঠিক তখনই ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

আরও পড়ুন: দেখে বোঝার উপায় নেই: সাদামাটা স্বামী-স্ত্রীর আড়ালেই লুকিয়ে ছিল ভয়ংকর রহস্য! পুলিসের অভিযানে ফাঁস আসল রূপ

দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান স্টেশনের জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পূজার বাবা বাপী দাস-সহ পরিবারের অন্যান্য সদস্যরা বর্ধমান স্টেশনে পৌঁছে মা ও মেয়ের দেহ শনাক্ত করেন। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিস মর্গে পাঠানো হয়। একই পরিবারের মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কৃষ্ণবাটি ও খানা গ্রামে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident