ফেব্রুয়ারিতে নয়, মার্চে মাধ্যমিক! সেন্সাসের জন্য রুটিন বদল, কবে কোন পরীক্ষা?
Madhyamik 2027 Routine Change: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জনগণনার কাজে শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ব্যস্ত থাকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রস্তাবিত নতুন সূচি অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি বদলে যেতে পারে। ফেব্রুয়ারিতে না হয়ে আগামী বছর মার্চ মাসে শুরু হতে পারে পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তাব অনুযায়ী, পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ থেকে এবং চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষা পিছনোর কারণ হল জনগণনার কাজ। ২০২৭ সালে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে। এই মুহূর্তে বেশিরভাগ শিক্ষক ও প্রশাসনিক কর্মীকে জনগণনার কাজে নিয়োগ করা হবে। ফলে একই সময়ে পরীক্ষা পরিচালনা করা কঠিন হতে পারে। তাই মাধ্যমিক পরীক্ষার সূচি পিছিয়ে যেতে পারে।
মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীরা শুধু প্রশ্নপত্র পড়বে।
আরও পড়ুন, ৮ থেকে ১১ নভেম্বর স্তব্ধ হতে পারে কলকাতার একাধিক রাস্তা! কালীপুজোয় শহরজুড়ে
কোন কোন দিন কি কি পরীক্ষা?
২ মার্চ – প্রথম ভাষা
৩ মার্চ – দ্বিতীয় ভাষা
৫ মার্চ – ইতিহাস
৮ মার্চ – ভূগোল
১২ মার্চ – অঙ্ক
১৩ মার্চ – ভৌতবিজ্ঞান
১৫ মার্চ – জীবনবিজ্ঞান
১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়
সেলাই ও সূচিশিল্প, সংগীত, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ বিভিন্ন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার সময় আলাদা করে নির্ধারণ করেছে পর্ষদ। তবে শারীরশিক্ষা, সমাজসেবা ও কর্মশিক্ষার পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। পর্ষদের সভাপতি ডঃ ললু দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সূচির কথা জানানো হয়েছে। এই সূচি প্রস্তাবিত অবস্থায় স্কুল শিক্ষা কমিশনারের কাছে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এবং উচ্চমাধ্যমিক সেমেস্টার পরীক্ষার সঙ্গে যাতে কোনও সংঘর্ষ না ঘটে, সেই দিকটিও মাথায় রেখে নতুন সূচি তৈরি করা হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন, মুরাসুর প্রভাব কাটতেই বাংলায় উত্তুরে হাওয়ার দাপট! কবে মিলবে শীতের আমেজ?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)