SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

Kali Puja night fire incident: কীভাবে আগুন লাগাল, তা স্পষ্ট নয় এখনও।

Written By Tanumoy Ghosal
Published: Nov 08, 2026, 10:18 PM IST | Updated: Nov 08, 2026, 10:22 PM IST
Join

কিরণ মান্না: কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গেল বাইকের শোরুম আর তেলের ট্য়াংকার। কীভাবে আগুন লাগাল, তা স্পষ্ট নয় এখনও। এলাকায় তুমুল আতঙ্ক এলাকায়।

আরও পড়ুন: উৎসবের আনন্দ যেন প্রাণঘাতী না হয়! রাতভর খোলা ইমার্জেন্সি, জেলায় জেলায় জারি কড়া নির্দেশিকা

দীপাবলীর রাতে আলোর উত্‍সবে মাতোয়ারা গোটা বাংলায়। পূর্ব মেদিনীপুরের  সিএসএ মাঠে চলছিল আতসবাজির প্রদর্শনী। ঠিক তখনই মাচে যাওয়ার রাস্তায় বাইকের শোরুমে গোডাউন আগুন লেগে যায়। চোখে নিমেষে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। চলে আসে কাঁথি থানার পুলিস।  ততক্ষণে অবশ্য গোডাউনটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে।  পুড়ে ছাই বেশ কয়েকটি নতুন বাইকও।

ঘটনাকে কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। । আতসবাজি থেকে অগ্নিকাণ্ড নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন: বেড ফাঁকা, রহস্যজনকভাবে 'গায়েব' অসুস্থ রোগী! কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ

এদিকে তমলুকে কালীপুজো মোমবাতি থেকে আগুন লাগল তেলের ট্যাংকারে। স্থানীয় সূত্রে খবর, রামতারকে  তমলুক থানার অন্তর্গত রামতার এলাকায় পার্কিংকে গাড়ির ড্যাশবোর্ডে মোমবাতি জ্বালিয়ে বাজারে চলে যান চালক।  অনুমান, সেই মোমবাতি থেকেই কোনওভাবে আগুন লাগে গাড়িতে। পাশে বাড়িঘর থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ট্যাঙ্কারটি।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES