SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+! এক রোগীর জন্য বরাদ্দ রক্ত গেল অন্যের শরীরে, জলপাইগুড়ি মেডিক্যালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

একজনের জন্য আনা রক্ত চলে গেল অন্য রোগীর শরীরে! জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে এমনই গুরুতর অভিযোগ। A+ রোগীকে AB+, আবার AB+ রোগীকে A+ রক্ত দেওয়ার অভিযোগ পরিবারের। রক্ত শরীরে যেতেই অসুস্থ দুই রোগী। কীভাবে ঘটল এমন ঘটনা?

Written By Debasmita Das
Published: Nov 16, 2026, 02:39 PM IST | Updated: Nov 16, 2026, 03:05 PM IST
Join

প্রদ্যুত্‍ দাস: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। একজনের জন্য বরাদ্দ রক্ত অন্য রোগীর শরীরে দেওয়া হয়েছে। আবার অন্য রোগীর জন্য আনা রক্তও প্রথম রোগীর শরীরে প্রবেশ করেছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত দেওয়াকে কেন্দ্র করে এমন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এক A+ রক্তের গ্রুপের রোগীকে AB+ গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। অন্যদিকে, AB+ গ্রুপের রোগীকে A+ গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। রক্ত শরীরে প্রবেশের পরেই উভয় রোগী অসুস্থ হয়ে পড়েছে। এরপরই রোগীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

A+ রোগীকে দেওয়া হল AB+ রক্ত?

জলপাইগুড়ির রানিনগর মোড় এলাকার বাসিন্দা ৬০ বছরের বুনিল রায়। রোগীর রক্তের গ্রুপ A+. রোগী রক্তাল্পতার সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শে রোগীকে সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত দেওয়ার জন্য ভর্তি করা হয়। পরিবারের দাবি, প্রথম ইউনিট রক্ত দেওয়ার সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু দ্বিতীয় ইউনিট রক্ত শরীরে প্রবেশ করতে শুরু করতেই রোগী অস্বস্তি অনুভব করেন। বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করেন। তখনই পরিবারের সদস্যদের নজরে আসে, রোগীর A+ রক্তের গ্রুপের বদলে প্যাকেটে AB+ লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের জানান। এরপর থেকেই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়।

আরও পড়ুন, মোবাইলে না ওটিপি, না কোনও লিঙ্ক, অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা হারিয়ে মাথায় হাত যুবকে

AB+ রোগীর শরীরে A+ রক্ত!

জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা ৬১ বছরের বীরেন্দ্রনাথ শর্মা। রোগীর রক্তের গ্রুপ AB+. রোগী তীব্র শ্বাসকষ্ট নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।চিকিৎসকেরা রোগীকে রক্ত দেওয়ার পরামর্শ দেন। সেই মতো পরিবারের সদস্যরা ডোনারের ব্যবস্থা করে রক্ত সংগ্রহ করেন। এরপর হাসপাতালে শুরু হয় রক্ত সঞ্চালন। পরিবারের অভিযোগ, কিছুটা রক্ত শরীরে যাওয়ার পরেই রোগী অসুস্থ হয়ে পড়েন। তখন রক্তের প্যাকেট পরীক্ষা করে পরিবারের সদস্যরা দেখতে পান, AB+ গ্রুপের রোগীকে A+ গ্রুপের রক্ত দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে নার্সদের বিষয়টি জানান। পরে রোগীকে CCU-তে নিয়ে যাওয়া হয়।

বিধায়কের দ্বারস্থ পরিবার, তদন্তের আশ্বাস

পরপর দুই রোগীর ক্ষেত্রে রক্তের গ্রুপ নিয়ে এমন অভিযোগ সামনে আসতেই হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীর পরিবারের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্য রোগীদের আত্মীয়স্বজনের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এই বিষয়ে যোগাযোগ করা হয় জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর সঙ্গে। অভিযোগের কথা জানার পর বিধায়ক ক্ষোভ প্রকাশ করেন। টেলিফোনে বিধায়ক জানান, বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করা হবে। যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন বিধায়ক।

হাসপাতালের রক্ত সঞ্চালন ব্যবস্থায় গাফিলতি?

রক্ত দেওয়ার আগে রোগীর রক্তের গ্রুপ, ক্রসম্যাচিং এবং প্রয়োজনীয় পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ সত্যি হলে এই প্রক্রিয়ায় কোথায় গলদ ছিল, তা খতিয়ে দেখা জরুরি। কীভাবে দুই রোগীর জন্য নির্দিষ্ট রক্ত অন্য রোগীর কাছে পৌঁছল, রক্তের প্যাকেট ও রোগীর নথি যাচাইয়ে কোনও ভুল হয়েছিল কি না, তা তদন্তের বিষয়।

আরও পড়ুন, 'পুলিসকে কীভাবে কাজ করাতে হয় জানি', কাদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের?

ঘটনাটি সামনে আসার পর হাসপাতালের রক্ত সঞ্চালন ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে রক্তের গ্রুপ যাচাই না করেই রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত প্রবেশ করেছে, তা নিয়ে উদ্বিগ্ন রোগীর আত্মীয়স্বজনেরা প্রশ্ন তুলেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES