SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কৃষ্ণনগরের বাড়িতে আনা হল প্রাক্তনমন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহ, কোথায় শেষকৃত্য?

Ujjal Biswas: বাইপাস সার্জারির পর প্রাক্তন এই মন্ত্রীর শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছিল এবং এরপর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 12, 2026, 12:34 IST | Updated: Nov 12, 2026, 12:41 IST
Image Credit: উজ্জবল বিশ্বাস
Join

অনুপ কুমার দাস: প্রয়াত ও প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের শেষকৃত্য হবে নবদ্বীপের শ্মশানে। তাঁর মরদেহ প্রথমে আনা হবে নদিয়ার ভীমপুরের পৈত্রিক বাড়িতে। এর পরে নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগরে বাড়িতে। তার পরে তার প্রাক্তন বিধানসভার কেন্দ্র ধুবুলিয়ায়।

উজ্জ্বল বিশ্বাস হলেন স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো। বসন্ত বিশ্বাসের ভাইয়ের ছেলে হলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বসন্ত কুমার বিশ্বাস (১৮৯৫-১৯১৫) নদিয়ার পোড়াগাছার বিপ্লবী, যুগান্তর দলের সদস্য। ১৯১২ সালে দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলার নায়ক। মাত্র ২০ বছর বয়সে ফাঁসি হয়েছিল। উজ্জ্বল বিশ্বাস (১৯৫৪-২০২৬)নদিয়ার কৃষ্ণনগরের রাজনীতিবিদ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। গতকাল ১১ নভেম্বর কলকাতায় প্রয়াত হয়েছেন।

বাইপাস সার্জারির পর প্রাক্তন এই মন্ত্রীর শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছিল এবং এরপর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

আরও পড়ুন-বাড়ির জন্য আনা হয়েছিল মার্বেল, ভ্যান থেকে নামাতে গিয়ে মুহূর্তে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

পরবর্তীতে নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) এবং সেপটিক শকের কারণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং জটিলতা বৃদ্ধি পায়।

তাঁর কিডনিও গুরুতরভাবে বিকল হয়ে পড়েছিল এবং তাঁর ডায়ালাইসিস চলছিল।

চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই জটিলতাগুলোর ফলে তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল (মাল্টিপল অর্গান ফেলিওর) হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বিশ্বাসকে নদিয়া জেলার কৃষ্ণনগরে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে গত ১০ জুন গ্রেপ্তার করা হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES