SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গড়িয়ার তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যুর তদন্তে নয়া মোড়, লিভ ইন পার্টনার সঞ্চালিকা সম্পর্কে চাঞ্চলকর তথ্য

Garia Incident: সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিস। তদন্তকারীদের দাবি, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন মৌমিতা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 10, 2026, 06:29 PM IST | Updated: Nov 10, 2026, 06:32 PM IST
Image Credit: সার্থক সরকার
Join

তথাগত চক্রবর্তী: গড়িয়ার ফর্তাবাদে লিভ-ইন পার্টনার সার্থক সরকার খুনের তদন্তে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করা এবং তাঁদের ছবিতে লাইক দেওয়াকে কেন্দ্র করেই সার্থক ও তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসুর মধ্যে অশান্তি চলছিল বলে জানাল পুলিস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার সৌমজিত বড়ুয়া।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্চালিকা বসুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সার্থক সরকারের। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তদন্তকারীদের দাবি,সঞ্চালিকা অত্যন্ত পজেসিভ ছিলেন। সার্থক সোশ্যাল মিডিয়ায় অন্য কোনও তরুণীকে ফলো করলে কিংবা তাঁদের ছবিতে লাইক দিলেই দু’জনের মধ্যে বচসা বাধত। ঘটনার নেপথ্যেও এই ধরনের সম্পর্কজনিত অশান্তি রয়েছে কি না,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার দিন ফর্তাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সার্থককে। তবে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিস।

অন্যদিকে, গ্রেফতার হওয়ার পরেও সঞ্চালিকা এখনও অপরাধের কথা স্বীকার করেননি বলে দাবি পুলিসের। তদন্তের স্বার্থে তাঁর দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই ঘটনায় সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিস। তদন্তকারীদের দাবি, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন মৌমিতা। ইতিমধ্যেই তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-বেসরকারি কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে হচ্ছে ৩ গুণ! নভেম্বরেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পুলিস জানিয়েছে, সঞ্চালিকা মৌমিতা বসুর নিজের মেয়ে নন, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। দত্তক নেওয়ার বিষয়টি এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যও যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

এখন প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করা ও লাইক দেওয়া নিয়ে অশান্তিই কি শেষ পর্যন্ত সার্থকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? সঞ্চালিকা কেন এখনও অপরাধের কথা স্বীকার করছেন না? আর ঘটনার তথ্য আড়াল করার অভিযোগে তাঁর মায়ের ভূমিকাই বা ঠিক কী ছিল?

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে বারুইপুর পুলিস জেলা। ময়নাতদন্তের রিপোর্ট এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES