'মমতার বিড়ম্বনা চিরদিনই ছিল...আগে গায়ের জোরে ভুয়ো ভোটারের ভোট পেয়ে ম্যানেজ করেছেন, এখন ছেঁড়া কাঁথায়...' মমতার তীব্র সমালোচনা দিলীপের
দিলীপ ঘোষ যথারীতি নানা প্রশ্নের মুখোমুখি হলেন। বিরোধী দলনেতা কে? ব্যক্তিগত ভাবে শোভন চট্টোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কে বেশি গ্রহণযোগ্য?-- উঠল এমন প্রশ্নও। দিলীপ কথা বললেন, রেশন থেকে ইন্দ্রনীল সেন বিভিন্ন বিষয়ে।
অয়ন ঘোষাল: দিলীপ ঘোষ যথারীতি নানা প্রশ্নের মুখোমুখি হলেন। বিরোধী দলনেতা কে? ব্যক্তিগত ভাবে শোভন চট্টোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কে বেশি গ্রহণযোগ্য?-- উঠল এমন প্রশ্নও। দিলীপ কথা বললেন, রেশন থেকে ইন্দ্রনীল সেন বিভিন্ন বিষয়ে।
বিরোধী দলনেতা
১) বিরোধী দলনেতা কে? ফয়সালা আজ
দিলীপ: কে বিরোধী নেতা, সেটা নিয়ে আমাদেরও টেনশন নেই, পাবলিকেরও কোনো টেনশন নেই। যেই হোন, ওটা একটা উঠে যাওয়া পার্টি। খুব বেশি হলে বিধানসভায় উৎপাত করতে পারবে। তার বেশি কিছু নয়।
আরও পড়ুন: প্রথম শীতের আমেজকে ধ্বংস করে দিগন্তে ঘনাচ্ছে আর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়? কবে আছড়ে
শোভন বনাম ঋতব্রত
২) ব্যক্তিগত ভাবে শোভন চট্টোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-- কে বেশি গ্রহণযোগ্য?
দিলীপ: যেই হোক, আমরা তো ঠিক করব, ওদের নেতা কে হবে। মানুষ তাঁদের দুজনকেই ভোট দিয়েছেন। তাঁদের পার্টি এখন ৫ ভাগ হয়ে গিয়েছে। মানুষের ইচ্ছা কি পূরণ হল? আমরা চাই, বিরোধীরা সরকারের নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা গঠনমূলক ভাবে করুন, যাতে সরকার ঠিক মতো কাজ করে। তার বদলে ওঁরা নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছেন! আমরা চাই, তৃণমূল একটাই পার্টি হিসেবে গঠনমূলক বিরোধিতা করুক। এটা সুস্থ রাজনীতি নয়।
আরও পড়ুন: সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে
প্রতীকযুদ্ধ
৩) প্রতীকযুদ্ধ আজ কমিশনের দরবারে।
দিলীপ: এটা আমাদের আলোচনার বিষয় নয়। কমিশন ডেকেছে, কমিশন সিদ্ধান্ত নেবে। ১৫ বছর রাজত্ব করা একটা পার্টি। আমরা আগেই বলেছিলাম, যেদিন হারবে, সেদিন পার্টিটা উঠে যাবে। আজ জমিতে কোনো সমর্থক নেই। কিছু নেতা জিতে গিয়েছেন, নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছেন।
আমূল বদলে যাবে বাংলা
৪) ডাবল ইঞ্জিন সরকারে মাসে মাসে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর সফর। জানুয়ারিতে দুইবার আসবেন প্রধানমন্ত্রী।
দিলীপ: বাংলায় উন্নয়ন হোক। পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াক। এটাই তো সবাই চায়। ৬ মাসে সরকার এবং মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো ঐতিহাসিক। উন্নয়ন, বেতনবৃদ্ধি, কর্মসংস্থান, ডিএ বৃদ্ধি, ভাতা বৃদ্ধি। আটকে থাকা উন্নয়নের কাজ। গ্রামোন্নয়ন, আবাস যোজনা-- সব কিছুতেই সরকার কাজ করছে। টাকা আগে এসে পড়ে থাকত। এখন উন্নয়নের কাজ হচ্ছে। বাংলার উন্নয়ন থমকে ছিল। সেগুলো সব হবে এবং হচ্ছে। বাংলা আমূল বদলে যাবে।
রেশন
৫) রেশন বেনিয়মে শীর্ষে বাংলা।
দিলীপ: সীমাহীন দুর্নীতি বাংলার গরিব মানুষকে আরও পিছিয়ে দিয়েছে। গরিবের রেশন বড়লোক পেয়ে গিয়েছে। দিকে দিকে অনিয়ম হয়েছে। তার তদন্ত যেমন হবে, তেমনই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মমতা
৬) ভাইপোর বিরুদ্ধে পুলিসে অভিযোগ কাকার।
দিলীপ: বুঝতে পারছি না, এটা রাজনৈতিক সমস্যা, না, পারিবারিক। মমতার বিড়ম্বনা চিরদিনই ছিল। ক্ষমতায় ছিল বলে চাপা ছিল। নিজের বাড়িতেই কেউ নাকি ওঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এর থেকে বড় বিড়ম্বনা আর কী-ই বা হতে পারে? ওঁর পার্টি ছত্রভঙ্গ। আগে গায়ের জোরে ভুয়ো ভোটারের ভোট পেয়ে ম্যানেজ করেছেন। এখন ছেঁড়া কাঁথায় শত শত ছিদ্র বেরিয়ে পড়েছে।
ইন্দ্রনীল সেন
৭) আরও বিপাকে ইন্দ্রনীল সেন।
দিলীপ: সরকারি টাকা তৃণমূলের আমলে এইভাবে খরচ হয়েছে। কাজ হয়নি। বিভিন্ন নেতা মন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন। অফিসারদের বলা হয়েছে। তারা কর্ণপাত করেনি। দুর্নীতির সব হিসেব হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)